বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেন নাসের হুসেইন
মাহাবুবুর রাহমান রাব্বি
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬
টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের দৃঢ় অবস্থানকে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। আইসিসিকে সব দেশের প্রতি সমান আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, খেলায় রাজনীতি থামানোর সময় এসেছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপের দল পাঠাতে রাজি হয়নি। এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।
স্কাই ক্রিকেট পডকাস্টে আরেক সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটনকে নাসের বলেন, “বাংলাদেশের নিজেদের সিদ্ধান্তে অটল থাকাটা আমার ভালো লেগেছে। তারা তাদের খেলোয়াড় ‘ফিজ’ (মোস্তাফিজ)-এর জন্য দাঁড়িয়েছে। পাকিস্তানের অবস্থানও আমার ভালো লেগেছে।” পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়ানোটা শুধুই ক্রিকেটীয় নয় বলে মনে করেন নাসের। তবে ক্রিকেট প্রশাসনে রাজনীতির দাপট থামাতে কোনো একটি পক্ষ থেকে দৃঢ় অবস্থান দরকারও মনে করেন তিনি। তিনি বলেন, “আমি জানি এটা রাজনৈতিক। পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়ানোটা আমার ভালো লেগেছে। কোনো না কোনো পর্যায়ে কাউকে তো বলতে হবে যে এই রাজনীতি আর না।”
শনিবার শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। তবে পাকিস্তান সরকার ম্যাচটি না খেলার ঘোষণা দেওয়ার পর আইসিসি আর্থিক কারণে চাপে পড়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুধু ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ৫০ কোটি মার্কিন ডলারের বাজার আছে, যা পুরো টুর্নামেন্টের বাকি সব ম্যাচের চেয়ে বেশি। পাকিস্তান আর্থিক দিকটি বিবেচনায় নিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দিয়েছে বলে মনে করেন নাসের। তিনি বলেন, “এটি একটি বড় রকমের সংকটপূর্ণ মুহূর্ত হতে পারে। কারণ, আইসিসি বা এমনকি ভারতকেও আঘাত করার একমাত্র উপায় হলো ভারত-পাকিস্তান ম্যাচের অর্থ ও অর্থসংস্থান। এটাই একমাত্র পথ।”
গত বছর এশিয়া কাপে ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্যমূলক হাত মেলাননি, ফাইনালে জেতার পর পিসিবি প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফিও নেননি সূর্যকুমার যাদবরা। এমন পরিস্থিতিকে ‘হতাশাজনক’ উল্লেখ করে নাসের বলেন, “খেলাধুলা ও রাজনীতির মধ্যে সব সময়ই একটি যোগসূত্র ছিল, কিন্তু সম্প্রতি মনে হচ্ছে সেই যোগসূত্রটি আরও গভীর হচ্ছে। আগে এটি ব্যতিক্রম হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটিই নিয়মে পরিণত হয়েছে। এটি শুধু রাজনীতি বা রাজনীতিবিদদের মধ্যেই সীমাবদ্ধ নেই, খেলোয়াড়দের মধ্যেও ছড়িয়ে পড়েছে। গত কয়েক বছরে আমি খেলোয়াড়দের যা করতে দেখেছি তা বেশ হতাশাজনক—করমর্দন না করা, ট্রফি না তোলা। ক্রিকেট আগে সেইসব জাতি ও দেশগুলোকে ঐক্যবদ্ধ করত, যাদের মধ্যে সমস্যা ছিল, আর এখন এটি মানুষকে দূরে ঠেলে দিচ্ছে।”
টি-টুয়েন্টি বিশ্বকাপের বর্তমান সংকট নিয়ে তিনি আথারটনকে বলেন, “আপনাকে মনে রাখতে হবে এই সাম্প্রতিক সংকটের শুরুটা কোথায়। রহমান (মোস্তাফিজুর রহমান) আইপিএলে কলকাতার হয়ে খেলছিলেন, অথবা স্কোয়াডে ছিলেন। হঠাৎই বিসিসিআই বলে দিল—না, বাংলাদেশ ও ভারতের বর্তমান পরিস্থিতির কারণে তাকে স্কোয়াড থেকে সরিয়ে দিতে হবে। সেই একটি সিদ্ধান্ত থেকেই সবকিছু তুষারপাতের মতো বড় আকার ধারণ করেছে।”
আইসিসি কি ভারতের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেবে? ভারতে নিরাপত্তা শঙ্কায় দল না পাঠানোর কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করতে অনুরোধ করে গত ৪ জানুয়ারি। তবে আইসিসি ‘নিরাপত্তা শঙ্কা নেই’ ও ‘সময় স্বল্প’ জানিয়ে বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে। আয়োজক সংস্থা হিসেবে আইসিসির জন্য সময় কম থাকার বিষয়টি সহানুভূতির চোখে দেখছেন নাসের।
তবে অতীতের দৃষ্টান্তের কারণেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, “আইসিসির প্রতিও আমার কিছুটা সহানুভূতি আছে। একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো, আমরা যাচ্ছি না। তবে আসল তুলনা বা প্রশ্নটি সেখানেই, যার উত্তর শুধু আইসিসিই দিতে পারে। ভবিষ্যতে কোনো টুর্নামেন্টের এক মাস আগে যদি ভারত বলে যে আমাদের সরকার ওই দেশে গিয়ে বিশ্বকাপ খেলতে বারণ করছে, তবে আইসিসি কি তখনো এমন অনমনীয় থাকবে এবং বলবে যে—তোমরা নিয়ম জানো, তোমাদের কপাল খারাপ, আমরা তোমাদের বাদ দিয়ে দিচ্ছি?”
নাসের বলেন, সব পক্ষ আসলে নিয়মের ধারাবাহিকতা বা সমতা চায়। ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসেবে আইসিসিকে তা ন্যায্যতার সঙ্গে করতে হবে। তিনি বলেন, “আপনাকে বাংলাদেশের সঙ্গে ঠিক তেমনই আচরণ করতে হবে যেমনটা পাকিস্তানের সঙ্গে করেন, ভারতের সঙ্গে করেন। এখন ভারতের সমর্থকেরা বলতেই পারেন যে—আরও কাঁদো, আমাদের টাকা আছে, সবকিছু আমাদের হাতে; কিন্তু ক্ষমতার সঙ্গে দায়িত্বও আসে। আপনি যদি ক্রমাগত বাংলাদেশ বা পাকিস্তানকে কোণঠাসা করেন, তবে তাদের ক্রিকেটের মান কমে যাবে। ফলে অতীতে ভারত-পাকিস্তান বা ভারত-বাংলাদেশের মধ্যে আমরা যেসব দুর্দান্ত লড়াই দেখেছি, সেগুলো একপেশে হয়ে যাবে, যেমনটা এখন হচ্ছে।” নাসের হুসেইনের এই মন্তব্য ক্রিকেটের রাজনীতি নিয়ে আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। বিশ্বকাপের আগে এই ইস্যুতে আইসিসির ওপর চাপ আরও বাড়তে পারে।
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ ব্যক্তি
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল
- চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনা হবে: আমির
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঋণসংকটে আত্মহত্যার আশঙ্ক
- বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেন নাসের হুসেইন
- নিলামের আগেই ৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
- পুরান ঢাকার একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার
- মিরপুরে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার
- আশুলিয়া হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৪ জনের মৃত্যুদণ্ড
- জামায়াত নেতার নির্দেশে তৈরি করেছি, স্বীকারোক্তি প্রেসমালিকের
- প্রবাসী ভোটারদের ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট দেশে এসেছে
- ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন কিভাবে জেনে নিন
- মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
- রোজার বাজার নিয়ে দুশ্চিন্তা ভোক্তাদের
- জামায়াত ক্ষমতায় এলে সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার আবেদন ফি বাতিল
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- বেলুচিস্তানে হামলা: চীন ও ট্রাম্পকে দেওয়া পাকিস্তানের প্রতিশ্রুতি
- বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত
- প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ফিরল পরীক্ষা, মূল্যায়ন হবে কীভাবে
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- ‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
