শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠা করা হবে। জামায়াতে ইসলামীর হাতে দেশ কখনো নিরাপদ নয়, কারণ তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে মির্জা ফখরুল বলেন, আমরা অতীতে যেভাবে হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে একসঙ্গে বড় হয়েছি, ভবিষ্যতেও সেভাবেই থাকতে চাই। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন।
ঠাকুরগাঁওয়ের আর্থ-সামাজিক উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক শিল্প স্থাপন, আইটি ট্রেনিং সেন্টার এবং মেয়েদের জন্য নার্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়া দক্ষ শ্রমিক তৈরি করে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনেরও প্রতিশ্রুতি দেন তিনি। বিগত নির্বাচনের স্মৃতিচারণ করে ফখরুল বলেন, ২০১৮ সালে আগের রাতেই ভোট হয়ে গিয়েছিল, তাই আমরা কাজ করতে পারিনি। কিন্তু এবার একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সেবা করতে চাই।
দলের চেয়ারম্যান তারেক রহমানের বার্তার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৫০ লাখ মায়ের জন্য ‘ফ্যামিলি কার্ড’ করা হবে, যার মাধ্যমে নিত্যপণ্য কেনা সহজ হবে। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রবর্তন করা হবে, যাতে ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পাওয়া যায়। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব এক বছরের জন্য সরকার গ্রহণ করবে। আগামী দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে।
জামায়াতের এমপি প্রার্থী দেলাওয়ার হোসেনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ব্যক্তি সমালোচনা করার আগে নিজের অবস্থান বুঝতে হবে। একাত্তরে জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে এদেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। তাদের মুখে বড় কথা মানায় না।এ পথসভায় জেলা, উপজেলা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুলের এই বক্তব্যে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে স্বস্তির ভাব লক্ষ্য করা গেছে। তিনি জামায়াতের বিরুদ্ধে একাত্তরের ভূমিকা তুলে ধরে নির্বাচনী প্রচারণায় তীব্র আক্রমণ চালিয়েছেন।
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ ব্যক্তি
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল
- চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনা হবে: আমির
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঋণসংকটে আত্মহত্যার আশঙ্ক
- বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেন নাসের হুসেইন
- নিলামের আগেই ৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
- পুরান ঢাকার একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার
- মিরপুরে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার
- আশুলিয়া হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৪ জনের মৃত্যুদণ্ড
- জামায়াত নেতার নির্দেশে তৈরি করেছি, স্বীকারোক্তি প্রেসমালিকের
- প্রবাসী ভোটারদের ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট দেশে এসেছে
- ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন কিভাবে জেনে নিন
- মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
- রোজার বাজার নিয়ে দুশ্চিন্তা ভোক্তাদের
- জামায়াত ক্ষমতায় এলে সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার আবেদন ফি বাতিল
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- বেলুচিস্তানে হামলা: চীন ও ট্রাম্পকে দেওয়া পাকিস্তানের প্রতিশ্রুতি
- বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত
- প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ফিরল পরীক্ষা, মূল্যায়ন হবে কীভাবে
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- ‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
