প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ফিরল পরীক্ষা, মূল্যায়ন হবে কীভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষায় আবারও মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর থেকেই প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতেও সামষ্টিক মূল্যায়ন (পরীক্ষা) চালু হচ্ছে। ২০২৩ সালে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পর এ দুই শ্রেণিকে পরীক্ষা বাদ দিয়ে পুরোপুরি ধারাবাহিক মূল্যায়নব্যবস্থা চালু করা হয়েছিল। দুই বছর না যেতেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। তবে ছোট শিশুদের ওপর পরীক্ষার বোঝা চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক, সে প্রশ্নও উঠেছে।
নতুন মূল্যায়নপদ্ধতির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি প্রাথমিক স্তরে ২০২৬ শিক্ষাবর্ষে বাস্তবায়নের জন্য পরিমার্জিত মূল্যায়ন নির্দেশিকা নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। জানতে চাইলে মূল্যায়নের নতুন এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) শাহানা সারমিন।
মূল্যায়নের নতুন পদ্ধতি সামষ্টিক মূল্যায়ন হলো প্রশ্নপত্রের মাধ্যমে নেওয়া মূল্যায়ন, যা মূলত প্রচলিত পরীক্ষা। আর ধারাবাহিক মূল্যায়ন হলো বিদ্যালয়ে শিক্ষার্থীর সারা বছরে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মূল্যায়ন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী:
- প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে যেসব বিষয়ে পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকার মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হয় (যেমন বাংলা, ইংরেজি, গণিত), সেসব বিষয়ে ৫০ শতাংশ ধারাবাহিক মূল্যায়ন ও ৫০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন থাকবে।
- যেসব বিষয়ে কেবল শিক্ষক সহায়িকার মাধ্যমে পাঠদান করা হয় (যেমন শিল্পকলা, শারীরিক শিক্ষা), সেসব বিষয়ে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন বহাল থাকছে।
একই সিদ্ধান্ত অনুযায়ী, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে যেসব বিষয়ে পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকার মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়, সেসব বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন ৩০ শতাংশ ও ৭০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন থাকবে। শুধু শিক্ষক সহায়িকার মাধ্যমে পাঠদানের বিষয়গুলোতে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন থাকবে। পরীক্ষা কীভাবে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরে তিনবার সামষ্টিক মূল্যায়ন হয়। এর মধ্যে প্রথম প্রান্তিক মূল্যায়ন হয় এপ্রিল মাসে, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হয় আগস্টে ও চূড়ান্ত প্রান্তিক মূল্যায়ন হয় ডিসেম্বরের শুরুতে।
প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ উদ্যোগে প্রান্তিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে। যদি তা সম্ভব না হয়, তাহলে পার্শ্ববর্তী একাধিক বিদ্যালয় একত্রে প্রশ্নপত্র প্রস্তুত করবে। প্রতি প্রান্তিক বিষয়ে সামষ্টিক মূল্যায়নে পাঠ্যপুস্তকের অনুশীলন থেকে কমপক্ষে ৩০ শতাংশ প্রশ্ন রাখতে হবে। শিক্ষাবিদদের প্রতিক্রিয়া প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে প্রান্তিক বা সামষ্টিক মূল্যায়নের পক্ষে নন প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে সরকার গঠিত পরামর্শক কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব মোর্শেদ। তাঁর প্রশ্ন, ছয়-সাত বছরের একটি শিশুর ওপর কেন প্রান্তিক মূল্যায়নের বোঝা চাপিয়ে দেওয়া হবে?
প্রথম আলোকে তিনি বলেন, “আসলে শ্রেণিকক্ষে ঠিকমতো শেখানো হচ্ছে না, ঠিকমতো ধারাবাহিক মূল্যায়ন করা হচ্ছে না। সেটাই প্রান্তিক মূল্যায়নের নামে শিশুদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ প্রতিটি শিশুর সামর্থ্য অনুযায়ী শিখন নিশ্চিত করা এবং ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া উচিত।” প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৪ সালের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি অনুযায়ী, মোট প্রাথমিক বিদ্যালয় ১ লাখ ১৮ হাজারের বেশি। মোট শিক্ষার্থী দুই কোটির বেশি। নতুন এ সিদ্ধান্তের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিশুদের ওপর পরীক্ষার চাপ বাড়বে কি না, তা নিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
- ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন কিভাবে জেনে নিন
- মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
- রোজার বাজার নিয়ে দুশ্চিন্তা ভোক্তাদের
- জামায়াত ক্ষমতায় এলে সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার আবেদন ফি বাতিল
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- বেলুচিস্তানে হামলা: চীন ও ট্রাম্পকে দেওয়া পাকিস্তানের প্রতিশ্রুতি
- বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত
- প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ফিরল পরীক্ষা, মূল্যায়ন হবে কীভাবে
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপিতে
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
