বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

মিরপুরে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬  

 

রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পে একটি বাসা থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ও তাদের মা-বাবা রয়েছেন।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা মরদেহগুলো উদ্ধার করে। এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিটও সেখানে উপস্থিত ছিল। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

 

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, পরিবারটি আর্থিক সংকটে ভুগছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন।

এই বিভাগের আরো খবর