একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত চূড়ান্তের পথে
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আজ (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন।
সরকারি সূত্র জানিয়েছে, একাধিক রাজনৈতিক দলের প্রস্তাব বিবেচনা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আদেশে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান যুক্ত করা হচ্ছে।
বিএনপি ও জামায়াতসহ কয়েকটি দলের ভিন্নমতের কারণে এসব সংস্কার প্রস্তাব গণভোটের মাধ্যমে জনমত যাচাই করা হবে। ভোটের ব্যালটে তিন থেকে পাঁচটি প্রশ্ন থাকতে পারে বলে জানা গেছে।
তবে কিছু উপদেষ্টা মনে করছেন, একাধিক প্রশ্ন থাকলে ভোটারদের সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে এবং ভোট গণনায় সময় লাগবে। তাই ব্যালটে একটিমাত্র প্রশ্নে একাধিক উপবিষয় অন্তর্ভুক্ত করার চিন্তাও চলছে।
সূত্র মতে, সম্ভাব্য প্রশ্ন হতে পারে— ‘আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বর্ণিত উচ্চকক্ষে পিআর পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সমর্থন করেন?’
বিএনপি এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে জামায়াত জানিয়েছে, তারা প্রধান উপদেষ্টার ঘোষণার পর মতামত দেবে। তাদের অবস্থান—গণভোট একটিমাত্র প্রশ্নে হওয়া উচিত।
সদ্য বিলুপ্ত জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও মনে করছেন, একাধিক প্রশ্নে ভোট আয়োজন জটিলতা বাড়াতে পারে।
সরকারের একাধিক সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে আলোচ্যসূচিতে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদের বিষয়টি না থাকলেও অনির্ধারিত আলোচনায় এটি স্থান পেতে পারে। এর আগেও পরপর তিনটি বৈঠকে এভাবে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, জুলাই সনদে ৮৪টি সংস্কার প্রস্তাব রয়েছে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ ও সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলোতে বিএনপি ও জামায়াতের ভিন্নমত আছে।
জামায়াত ও এনসিপি বলছে, এই আদেশ জারি করতে হবে অন্তর্বর্তী সরকারকেই, কোনো দলীয় মনোনীত রাষ্ট্রপতিকে নয়। অন্যদিকে বিএনপি মনে করে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বা সরকার সরাসরি এমন আদেশ জারি করতে পারেন না।
এদিকে বুধবার জামায়াতসহ আটটি ইসলামি দল হুঁশিয়ার করেছে—নির্বাচনের আগে গণভোটের আদেশ না জারি হলে ১৬ নভেম্বর থেকে যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজন কমিশনে আলোচিত হয়নি। তবে নির্বাচন ও গণভোট এক দিনে হলে জনগণের মতামত স্পষ্টভাবে জানা যাবে।”
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
