আরো একবার বাড়বে পেঁয়াজের দাম
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১
এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর বাজারগুলোতে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে পাঁচ টাকা। এর মাধ্যমে দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০ টাকা।
এর আগে গত শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনাভাইরাসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ায় সোমবার (৫ মার্চ) থেকে এক সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার।
লকডাউনের এই সংবাদ ছড়িয়ে পড়লে শনিবার দুপুর থেকে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বাড়তি পরিমাণে কেনেন ক্রেতারা।
ক্রেতারা বাড়তি পণ্য কেনার কারণে সন্ধ্যার পরপরই কোনো কোনো খুচরা দোকানে পেঁয়াজ শেষ হয়ে যায়। আর রোববার সকাল হতেই পেঁয়াজের দাম বাড়িয়ে দেন পাইকাররা। ফলে খুচরা বিক্রেতারাও কেজিতে পাঁচ টাকা বাড়িয়ে পেঁয়াজ বিক্রি করেন।
অবশ্য এতেই পেঁয়াজের দাম বৃদ্ধি থেমে থাকেনি। রোববারের মতো সোমবার সকালেও পাইকারি বাজারে গিয়ে খুচরা ব্যবসায়ীরা দেখেন পেঁয়াজের দাম কেজিতে আরও পাঁচ টাকা বেড়েছে। ফলে পেঁয়াজের দাম আরও এক দফা বাড়িয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
গতকাল রোববার যে ব্যবসায়ীরা দেশি পেঁয়াজ ৩৫ টাকা কেজি বিক্রি করেছেন, আজ তারা ৪০ টাকা কেজি বিক্রি করছেন।
পেঁয়াজের এই দাম বাড়ার বিষয়ে মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. আফজাল বলেন, ‘লকডাউনের খবরে রোববার পেঁয়াজের দাম বেড়ে যায়। আজ আবার দাম বাড়বে ধারণাই করতে পারিনি। সকালে বাজারে গিয়ে দেখি গতকালের মতো আজও পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে।’
তিনি বলেন, ‘বাজারে পেঁয়াজের অভাব নেই। মূলত পাইকারি বাজারের ওপর পেঁয়াজের দাম বাড়া অথবা কমা নির্ভর করে। দুই দিনে পেঁয়াজের দাম যেভাবে বাড়ল, তাতে পাইকারি বাজারে দ্রুত নজরদারি না বাড়ালে দাম আরও বাড়তে পারে।’
খিলগাঁওয়ের ব্যবসায়ী আতাউর বলেন, ‘দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। আজ পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বাড়লেও পেঁয়াজের ক্রেতা কম। আগের দুই দিন বাড়তি কেনার কারণেই হয় তো এখন ক্রেতা কম। তবে পাইকারিতে যেভাবে দাম বাড়ছে, তাতে মনে হচ্ছে রোজার শুরুতে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।’
সেগুনবাগিচার ব্যবসায়ী মীর সোহেল বলেন, ‘ধারণা ছিল এবার রোজার শুরুতে পেঁয়াজের দাম কমবে। কিন্তু এখন মনে হচ্ছে সেই ধারণা ভুল প্রমাণ হবে। কারণ চাহিদা কমার পরও আজ নতুন করে পেঁয়াজের দাম বেড়েছে।’
তিনি বলেন, ‘পেঁয়াজের ভালো উৎপাদন হাওয়ায় এবার পেঁয়াজের দাম তুলনামূলক কম ছিল। দুদিন আগেও ৩০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করেছি। আর এখন আমাদেরই কিনতে হচ্ছে ৩৫ টাকা কেজি। মূলত লকডাউনের কারণে সব ওলটপালট হয়ে গেছে। লকডাউনে মানুষ অতিরিক্ত পেঁয়াজ কেনার কারণে দাম বেড়েছে।’
পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে কারওয়ানবাজারের ব্যবসায়ী গৌতম বলেন, ‘দুই দিনে মানুষ যে হারে পেঁয়াজ কিনেছেন, তাতে বাজারে পেঁয়াজের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে দাম বেড়ে গেছে। তবে আমাদের ধারণা এই দাম থাকবে না। কিছুদিনের মধ্যেই দাম কমে যাবে।’
তিনি বলেন, ‘বাজারে হালি পেঁয়াজ (ভালো মানের দেশি পেঁয়াজ) আসছে। পেঁয়াজের উৎপাদনও ভালো হয়েছে। আবার ক্রেতারা বাড়তি পরিমাণে কেনায় চাহিদাও কমবে। ইতোমধ্যে আজ বিক্রি কমে গেছে।’
শ্যামবাজারের পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মাজেদ বলেন, ‘বাজারে মাল (পেঁয়াজ) কম। সুতরাং দাম বাড়বে এটা স্বাভাবিক। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
এ সময় কিছুটা বিরক্ত হয়ে তিনি বলেন, ‘পেঁয়াজের দাম বাড়লে আপনাদের সমস্যা কী। দাম বাড়ছে, একটু বাড়তে দিন। এতে চাষিরা কিছু টাকা পাবেন। পেঁয়াজের কেজি ৬০ টাকা হলে তো সমস্যা নেই।’
- সিনেমা মুক্তির তারিখে সমঝোতায় সালমান-অক্ষয়
- নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
- ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
- শেষ হলো নির্বাচনি প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ
- রমজান ও গরমে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা
- বাস-ট্রেন-লঞ্চে ভোগান্তি, বাড়তি ভাড়া ও যানজট—গ্রামমুখী মানুষের ঢল
- আইসিসির বিবৃতি: বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- দুই দেশের অংশীদারত্ব বাড়াতে নির্বাচনের পর পল কাপুরকে ঢাকায় আসছে
- লাকসামে জামায়াতে ইসলামীর শেষ দিনের বিশাল গণসংযোগ
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
