আবাসিক হোটেলে যে কাজগুলো করবেন না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর অভ্যাস অনেকের। অনেককে আবার কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয়। ঘর ছেড়ে বাইরে থাকতে হলে আবাসিক হোটেলই ভরসা। যে যার সামর্থ্য অনুযায়ী হোটেল খুঁজে উঠে যান। আবাসিক হোটেলে থাকার ক্ষেত্রে একটা বিষয় সব সময় মনে রাখবেন, এটি আপনার বাড়ি নয়। বাড়ির সব সুযোগ-সুবিধাও সেখানে পাবেন না। আবার কিছু কাজ করার সময়ও সতর্ক থাকতে হবে। চলুন জেনে নেওয়া যাক, আবাসিক হোটেলে কোন কাজগুলো করবেন না-

হুট করে দরজা খুলবেন না
অনেকেই আছেন যারা দরজায় নক করার শব্দ শুনলেই ভেতরে আসতে বলেন। এমনটি করা যাবে না। কারণ দরজার ওপাশে কে দাঁড়িয়ে আছেন, আপনি জানেন না। তাই ভেতরে আসতে বলার আগে বা দরজা খোলার আগে অবশ্যই তার পরিচয় এবং কী কাজে এসেছেন তা জেনে নিন। সব সময় হোটেল কক্ষের দরজা লাগিয়ে রাখুন।
কলের পানি খাবেন না
এরকম একটি ঘটনা আছে, এক ব্রিটিশ দম্পতি লস অ্যাঞ্জেলেসে বেড়াতে গিয়ে সেখানকার এক হোটেলে উঠলেন। এরপর সেই হোটেলের ট্যাপ বা কল থেকে পানি পান করলেন। সেই পানিতে কেমন যেন বিচিত্র স্বাদ, এমন স্বাদের পানি নাকি তারা কখনোই খাননি। পরে অনুসন্ধানে জানা গেল, হোটেলের জলাধারে একটি মৃতদেহ! তাই হোটেলের কলের পানি পান না করে আলাদা মিনারেল ওয়াটার কিনে খান। সতর্ক থাকতে তো অসুবিধা নেই, তাই না?
কক্ষে মূল্যবান জিনিস রাখবেন না
অনেকেই সঙ্গে করে মূল্যবান বিভিন্ন জিনিস নিয়ে যান। এরপর হোটেল কক্ষের কোথাও রেখে দেন। কিন্তু এটি করা যাবে না। কারণ হোটেল কক্ষ থেকে চুরি হওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তাই কোথাও যাওয়ার সময় যতটা সম্ভব দামী জিনিস না নিতে চেষ্টা করুন। নিলেও সেগুলো হোটেল কর্তৃপক্ষের লকারে রেখে দিন। সেটি বেশি নিরাপদ হবে।
রিমোট কন্ট্রোল ব্যবহার না করাই ভালো
হোটেল কক্ষে টিভি তো থাকবেই। সেইসঙ্গে থাকবে রিমোটও। কিন্তু যতটা সম্ভব রিমোট ব্যবহার এড়িয়ে চলুন। কারণ আপনার আগেও অনেকে সেই রিমোট ব্যবহার করে গেছে। অন্য সব জিনিস পরিষ্কার করলেও রিমোট তো আর পরিষ্কার করা হয় না। যে কারণে সেখানে জমে থাকা জীবাণু ছড়িয়ে যেতে পারে আপনার শরীরেও।

কক্ষ নম্বর বলবেন না
যেকোনো জায়গায় বসে বসে চেক-ইনের সময় আপনার হোটেল কক্ষের নম্বরটি জোরে বলবেন না। কারণ আপনার মুখ থেকে এসব তথ্য জেনে কেউ হয়তো চুরি বা অন্য কোনো ক্ষতির চেষ্টা করতে পারে। কার মনে কী আছে, কে বলতে পারে! তাই আপনার ঠিকানা, হোটেলের নাম কিংবা কক্ষ নম্বর যতটা সম্ভব গোপন রাখুন।
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কিভাবে চুমু খেতে হয়?
- কালো গোলাপ রহস্য! (ছবিসহ)
- পুরান ঢাকার সেরা পাঁচ বিরিয়ানির লিস্ট
- গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ ?
- পপকর্ন খেলে কি ওজন বাড়ে?
- সমুদ্র তীরে বিকিনি বিপ্লব!
- মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যায়!
- মধু খাঁটি কি না তা চিনে নিন এসব কৌশলে
- কফির উপকার ও অপকারিতা
- লাজুক হওয়ার যত বিড়ম্বনা
- চুন, সুপারি, খয়ের দিয়ে পান খান? ক্যান্সার হতে পারে!
- কান পাকলে ও পর্দা ফাটলে করণীয়
- রপচর্চায় অত্যন্ত কার্যকর নিম
- ছেলেদের চুলের যত্ন
- খালি পেটে যেসব খাবার খেলে মহাবিপদ
