অভিযানেও থামছে না ইলিশ নিধন
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪
প্রজনন মৌসুমে সাগর-নদীতে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে দেশজুড়ে। গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞার সময়কাল শেষের দিকে চলে এলেও শতভাগ ইলিশ নিধন ঠেকানো যাচ্ছে না।
যার সব থেকে বড় চিত্র উঠে এসেছে বরিশাল বিভাগ জুড়ে চলমান মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে।
স্থানীয় সূত্রগুলো বলছে, বিগত বছরগুলোর মতো এবারেও দক্ষিণাঞ্চলের ইলিশ বিচরণের সকল নদ-নদীতে কৌশলে নিধনের প্রক্রিয়াটি চলছে। এর প্রভাব গিয়ে ভবিষ্যৎ ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রায় পড়ার শঙ্কা রয়েছে। আর তাই শতভাগ ইলিশ নিধন বন্ধে জনসচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মৎস্য বিভাগের তথ্যানুযায়ী, দেশে আহরিত মোট ইলিশের ৬৬ ভাগ আসে বরিশাল বিভাগ থেকে। বিভাগের আওতায় বিশাল জলসীমায় সরকারি যেকোনো নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগকে সহায়তা নিতে হয় সরকারি অন্য দপ্তর ও সংস্থার কাছ থেকে। সেইসঙ্গে জলযান ও জনবল সংকটে সকল দপ্তরের সঙ্গে সমন্বয় করে নদীতে অভিযানেও যেতে হিমশিম খেতে হয় মৎস্য বিভাগকে। আর সংকটের সুযোগটাকেই কাজে লাগিয়ে বিগত দিনগুলোর মতো এবারেও ইলিশ নিধন হচ্ছে একরকম নির্বিচারেই।
এছাড়া অভিযানে গিয়ে হামলার কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। যেমন হিজলা উপজেলার আওতাধীন মেঘনা নদীর অংশে অভিযানে গিয়ে ১৮ অক্টোবর রাতে হামলার শিকার হন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন অভিযানিক দল। সে ঘটনায় অভিযানিক দলকে রক্ষা পেতে ১১ রাউন্ড ফাঁকা গুলিও ছুড়তে হয়।
মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও অভিযানে গেলে জেলেরা বাধা দিচ্ছেন। বিশেষ করে দড়িচর-খাজুরিয়া এলাকার কালাবদর নদীতে হামলা বেশি হয়।
অপরদিকে হিজলার স্থানীয় সাংবাদিকরা বলছেন, অভিযানের পরও নদী অনেকটাই জেলেদের দখলে। দুর্গম চরগুলোতে রাতে ইলিশ বেচাকেনা হচ্ছে প্রতিনিয়ত।
তবে অভিযানও যে জোরালো হচ্ছে না এমনটাও নয়, গত ২৮ অক্টোবর ভোরে হিজলার বাউশিয়া সংলগ্ন মেঘনার শাখা নদীতে শুধু অভিযানিক দলে ভয়ে জাল ফেলে পালাতে গিয়ে নয়ন ব্যাপারী (৬২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
যদিও অভিযোগ রয়েছে মৎস্য বিভাগের নির্ধারিত মাঝিরাই অভিযানের তথ্য দিয়ে দিচ্ছে অসাধু জেলে চক্রকে। ফলে অভিযানে নামার পূর্বেই বেশিরভাগ তথ্য চলে যাচ্ছে অসাধুদের কাছে। এতে অভিযানিক দল যেদিকে এগিয়ে যায়, তার ঠিক উলটো দিকে ইলিশ নিধনের কাজ চলে।
মেঘনা তীরের বাসিন্দা লোকমান হোসাইন বলেন, প্রতি বছরের মতো এবারেও নদীতে চোর-পুলিশ খেলা চলছে। অভিযানিক দল এলে অসাধু জেলেরা ছোট ছোট খাল বা চরের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। অভিযানিক দল চলে গেলে আবার মাছ শিকার শুরু করেন জেলেরা।
হিজলার বাসিন্দা জাকির হোসেন বলেন, এবার অসাধু জেলেরা কৌশল বদলেছেন। তারা এবার নদীতে এমনভাবে জাল ফেলে যে বোঝার উপায় নেই, কারণ কৌশলগতভাবে জালগুলো পানির নিচে তলিয়ে দেয়া হয় এবং কোনো ধরনের চিহ্ন না থাকায় তা বোঝা যায় না। অভিযানিক দল এসেও নদীতে সবকিছু স্বাভাবিক দেখতে পেয়ে চলে যায়। তবে অসাধু জেলেরা জাল ফেলে নির্ধারিত সময় বাদে গিয়ে নৌকার গ্রাফি দিয়ে সেগুলো টেনে তুলে। আর এভাবে প্রতিটি জালেই ইলিশ ধরা পড়ছে। এদিকে গোপনে প্রতিদিন নদী তীরবর্তী এলাকায় ইলিশ বেচাবিক্রিও হচ্ছে।
বরিশাল সদরের সাহেবের হাটের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, মঙ্গলবার সকালে ৩টিতে এককেজি হয় এমন সাইজের ইলিশ লাহারহাট নদী তীরে বিক্রি হয়েছে ৫ শত টাকা কেজি দরে। তবে ভিন্নতা রয়েছে বরিশাল শহরে।
শহরতলীর তালতলী থেকে বাসায় ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে এক কেজি সাইজের ইলিশ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন আলেকান্দা এলাকার বাসিন্দা সাব্বির।
তিনি বলেন, তালতলী-শায়েস্তাবাদ এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন বহু জেলে মাছ ধরে সেই মাছ বরিশাল শহরের বিভিন্ন এলাকায় নির্ধারিত লোকেরা বিক্রি করেন। যারা ১ হাজার ৩৫০ টাকা কেজিদরে এক কেজি সাইজের ইলিশ বাসায় পৌঁছে দেয়। আর কেজিতে ৪টি ইলিশ এমন সাইজের মাছ বাসায় পৌঁছে দিলে দাম পড়ে সাড়ে ৫ থেকে ৬ শত টাকা।
তবে নদী তীরে গিয়ে মাছ কিনলে দাম অনেকটাই কমে যায় বলে জানান তিনি।
এভাবে গ্রাম ও শহরে মাছ বিক্রির কথা স্বীকার করছেন মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের নিবন্ধিত জেলেরাও।
তারা বলেন, নিবন্ধিত হয়ে এখন শুধু নিষেধাজ্ঞার সময় নদী তীরে বসে দেখি মাছ কাটা, কালাবদর, তেতুলিয়ায় কীভাবে ইলিশ নিধন করছে চক্র। আবার প্রশাসনের স্পিডবোটের শব্দ পেলে কীভাবে তারা মুহূর্তেই তীরে চলে যাচ্ছে।
বানারীপাড়ার বাসিন্দা সবুজ বলেন, সন্ধ্যা নদীতে কিছু জেলেদের বিভিন্ন সময় মাছ নিধন করতে দেখা যায়। তবে অভিযানিক দল সেসব জায়গাতে যাওয়ার আগেই তারা কীভাবে বুঝতে পারে জানি না। তারা আসার পূর্বে সবাই তীরে উঠে যায়, ফলে অভিযানিক দল এসে সবকিছু স্বাভাবিক দেখতে পায়।
তার মতে, অসাধু সিন্ডিকেটের কাছে অভিযানের তথ্য না থাকলে এটা সম্ভব নয়।
আর নদীতে যে অবাধে ইলিশ নিধন হচ্ছে না এটা অস্বীকার করার সুযোগও নেই মৎস্য বিভাগের। কারণ, নিষেধাজ্ঞা বাস্তবায়নের অভিযানে প্রতিদিন বিপুল পরিমাণে জাল নদী থেকে উদ্ধার হচ্ছে, ইলিশ নিধনে যাওয়া অসাধু জেলেরা আটক হয়ে জেল-জরিমানা সম্মুখীন হচ্ছেন এমনকি প্রচুর ইলিশও জব্দ হচ্ছে।
মৎস্য বিভাগের তথ্যানুযায়ী ২৯ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ৫১৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৪ লাখ ১ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয়। সেইসঙ্গে এই ১৭ দিনের অভিযানে ১৫ হাজার ৮২৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৬ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ১শত টাকা মূল্যের ৮৮ লাখ ৬৫ হাজার ৮ শত মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
যদিও যে পরিমাণ ইলিশ নদীতে ডিম ছাড়ার জন্য আসে তার মধ্য খুব কমই ধরা পড়ছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।
তিনি বলেন, কঠোর অভিযান ও নজরদারির কারণে ধীর ধীরে নিষেধাজ্ঞার সময় নদীতে ইলিশ আহরণ কমেছে। এ কারণে প্রচুর ইলিশ এসময়টাতে নিরাপদে ডিম ছাড়তে পারে, সেইসঙ্গে একটা ইলিশ এত পরিমাণে ডিম ছাড়ে তাতে সবমিলিয়ে ভবিষ্যৎ সংকটের কোনো সুযোগ থাকে না।
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাসের মতে শত শত জেলের বিরুদ্ধে মামলা ও সাজা দিয়ে ইলিশ নিধন বন্ধ করা যাবে না। জনসচেতনতাই একমাত্র ভরসা।
তিনি বলেন, মৎস্য অধিদপ্তর মূলত সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। জেলেদের মধ্যে ভীতি তৈরির জন্য দেওয়া হয় মামলা ও সাজা।
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
