বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:৪৭ এ এম

অনলাইন সংস্করণ

মিস ওয়ার্ল্ড ২০২৬ নির্বাচিত হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিশ্বসুন্দরীদের শ্রেষ্ঠত্বের আসর। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্বের ১১১ জন প্রতিদ্বন্দীকে পেছনে ফেলে 'মিস ওয়ার্ল্ড ২০২৬'-এর মর্যাদাপূর্ণ মুকুট জয় করেছেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিযোগিতার জমকালো সমাপনী সন্ধ্যায় জোহেইরি মোলার মাথায় ঐতিহ্যবাহী নীল মুকুট পরিয়ে দেন মিস ওয়ার্ল্ড ২০২৫ বিজয়ী থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। জোহেইরি মোলা মূলত 'মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫' প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মূল বিশ্বমঞ্চে নিজের প্রতিনিধিত্ব করার সুযোগ পান। ফ্যাশন ও মডেলিং জগতে সফল ক্যারিয়ারের পাশাপাশি ২৫ বছর বয়সি জোহেইরি পেশায় একজন শিক্ষিকা, সাংবাদিক ও সক্রিয় সমাজকর্মী।

প্রতিযোগিতায় প্রথম রানারআপের খেতাব অর্জন করেছেন স্পেনের প্রতিযোগী এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি।

আন্তর্জাতিক অঙ্গনে এখন থেকে 'মিস ওয়ার্ল্ড' সংস্থার মূল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন জোহেইরি মোলা। বিশ্বজুড়ে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক সামাজিক কাজের পাশাপাশি সংস্থার বিখ্যাত ‘বিউটি উইথ আ পারপাস’ অভিযানের প্রচারণায় মুখ্য ভূমিকা রাখবেন ডোমিনিকান রিপাবলিকের এই বিশ্বসুন্দরী।

 

মন্তব্য করুন