৩ মাসেও গ্রেফতার হয়নি গণধর্ষণের আসামিরা, উল্টো সাক্ষী গ্রেপ্তার
নজরুল ইসলাম,গাজীপুর উত্তর।
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩
গাজীপুরে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ মামলার মূল আসামিদের তিন মাসেও গ্রেফতার করতে পারেনি জয়দেবপুর থানা পুলিশ। উল্টো মামলার প্রধান সাক্ষী মিলনকে গ্রেফতার করার অভিযোগ করেছে তার স্ত্রী।
শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন।
মামলার প্রধান সাক্ষী মিলনের স্ত্রী নূরনাহার জানান, এ মামলাটির সাক্ষী হওয়ার পর থেকেই আমার স্বামীকে বিভিন্ন ভয়-ভীতি সহ হত্যার হুমকি দিয়ে আসছে আসামিপক্ষের লোকজন। এসব বিষয় স্থানীয় সহ প্রশাসনের লোকজনকে জানালেও তারা কেউ সহযোগিতা করেননি।বরং আমার স্বামী আসামীদের ভয়ে আতংকে ছিলেন।
গত দুই দিন ধরে মামলার তদন্তকারী কর্মকর্তা ফোন দিয়ে আমার স্বামীকে দেখা করতে বলেন। পরে শুক্রবার সকালে থানায় দেখা করতে গেলে তাকে গ্রেফতার দেখিয়ে সেই স্বাক্ষী হওয়া গণধর্ষণের মামলায় আসামী করে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ।
এ ঘটনায় স্বাক্ষীর স্ত্রী ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, আমার স্বামী এক নারীকে বাঁচাতে গিয়ে আজ নিজে মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে। আসামিদের কথায় এই মামলায় আমার স্বামীকে আসামি করা হয়েছে। যদি এরকম ভাবে মামলার সাক্ষীদেরকে হয়রানি করা হয় তাহলে ভিকটিম ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারে। তাই প্রশাসনের কাছে আমার দাবি মূল আসামিদের গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার আওতায় আনা হোক। এবং মামলার সাক্ষী আমার স্বামী ও আমার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করা হোক।
গণধর্ষণের শিকার ওই কিশোরী জানান, যারা মামলার প্রধান আসামি তাদেরকে গ্রেফতার না করে উল্টো যিনি আমাকে বাঁচিয়েছেন তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কেন তিন মাসেও মূল আসামিদের গ্রেফতার করতে পারলো না আমার জানা নেই। তবে মামলা সাক্ষীদের হয়রানি করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফ আহমেদ জানান, গণধর্ষণ মামলায় আসামীরা আদালতের স্বীকারোক্তিতে মামলার স্বাক্ষী মিলনকে গণধর্ষণের ঘটনায় জড়িত বলে জবানবন্দি দেওয়ায় এবং আসামিদের জবানবন্দি ও ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকায় উক্ত গণধর্ষণ মামলার স্বাক্ষী মিলনকে আসামী করা হয়েছে। তাই তাহাকে এ মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, গত ২৫ শে আগস্ট গাজীপুর সদর উপজেলায় এক প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর তিনজনকে গ্রেফতার করা হয়। পরে আসামিদের আদালতে পাঠালে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার সময় মামলার প্রধান সাক্ষী মিলনকে’ তাদের সহযোগিতা করেন বলে স্বীকারোক্তি দেয়।পরে এ মামলায় স্বাক্ষী মিলন জড়িত থাকায় তাহাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সদর উপজেলার মনিপুরে গজারি বনে বন্ধুকে গাছে বেঁধে রেখে শারীরিক প্রতিবন্ধী এক নারী পোশাক শ্রমিক (২৪) গণধর্ষণের শিকার হয়।এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় ধর্ষণ মামলা করেন মামলার পর পরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গাজীপুর সদর উপজেলা মহিলা নেত্রীর ছেলে সহ আসামি দু’জনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃরাশিয়ান সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
