স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সবার সতর্ক থাকা জরুরি : আমিনুল
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আজ যারা স্বাধীনতাবিরোধী সংগঠন নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তারা দেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে। তাই আমাদের সবার সতর্ক থাকা জরুরি।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বৃহত্তর মিরপুরস্থ জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবারের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন ২০২৫ ও শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানুষ উন্মুখ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মন্তব্য করে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত।
তারা উন্মুখ হয়ে আছে কবে নাগরিক অধিকার ফিরে পাবে। সেই অধিকার ফিরিয়ে এনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকারই জনগণের কাছে জবাবদিহি করবে এবং জনগণের ইচ্ছানুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে।
বিএনপি জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি উপস্থিত দলের নেতাদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ যেভাবে সাধারণ মানুষের ওপর অন্যায় প্রভাব বিস্তার করেছে, আপনারা কেউ সে পথে হাঁটবেন না।
বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে, জনগণের সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে সমাধান করাই আমাদের রাজনীতি। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়।
তারেক রহমানের ৩১ দফা কর্মপরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ সংস্কারের জন্য ৩১ দফা কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। ইনশাআল্লাহ সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।
শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত হবে- এই প্রসঙ্গ টেনে শিক্ষাপ্রতিষ্ঠান দলীয়করণের ব্যাপারে তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। শিক্ষক-শিক্ষার্থীদের বাধ্য করা হয়েছে দলীয় কর্মসূচিতে যোগ দিতে। আমরা চাই না শিক্ষকরা বিএনপি হওয়ার জন্য চাপ অনুভব করুক। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান স্বাধীনভাবে চলবে। শিক্ষক-শিক্ষিকারা তাদের নিজস্ব সত্তা ধরে রেখে শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন।
তিনি আরো বলেন, আমাদের সন্তানদেরকে বিকৃত ইতিহাস পড়ানো হয়েছে। বিএনপি সেই বিকৃতি দূর করে সঠিক ইতিহাস প্রজন্মের হাতে তুলে দিতে চায়। শিক্ষক-শিক্ষিকারাই হবেন সেই দায়িত্বের বাহক।
শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা ও আশ্বাস জানিয়ে অনুষ্ঠানে শহীদ পরিবারদের সম্মাননা প্রদান করে আমিনুল হক বলেন, বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ আজ স্বাধীন। তাদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রীয় খেতাব ও মর্যাদা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় শহীদ পরিবার ও আহতদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।
ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা যুবদলের আহ্বায়ক মো. শাকিল মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, দারুসসালাম থানা বিএনপি আহ্বায়ক ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু, এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল খালেক, অনুষ্ঠানে আগত শহীদ-আহত পরিবারের সদস্য প্রমুখ।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
