স্ক্যানিংয়ে ধরা পড়ে না অনেক মাদক, বিমানবন্দরে বসছে ডগ স্কোয়াড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে ২০২২
ডগ স্কোয়াড নিয়ে র্যাবের তল্লাশি,
দক্ষিণ আফ্রিকা থেকে ৯ বছর পর গত ২২ মার্চ সপরিবারে দেশে আসেন মোহাম্মদ রায়হান। দেশে ফেরার সময় ব্যাগের ভেতর একটি নোটবুকে অভিনব কায়দায় লুকিয়ে আনেন বিপুল পরিমাণ মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি)। ওইদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর স্ক্যানিংয়ে ভয়ংকর মাদকের এ চালান ধরা পড়েনি। পরে ডিজিটাল পদ্ধতিতে তিনি গ্রাহকদের কাছে এলএসডি বিক্রি শুরু করেন। একসময় ক্রেতা সেজে এলএসডি কিনতে গিয়ে র্যাব গ্রেফতার করে রায়হানকে।
২০১৯ সালে প্রথমবারের মতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অত্যন্ত ব্যয়বহুল এই মাদক জব্দ করে। এরপর কয়েকটি চালান জব্দ করে পুলিশ-র্যাব। এর সবই বিমানবন্দর দিয়ে দেশে ঢুকেছে। অথচ বিমানবন্দরের অবকাঠামোগত দুর্বলতার কারণে স্ক্যানিংয়ে ধরা পড়ছে না ভয়ংকর এই মাদক। এ সুযোগে মাদক কারবারি চক্র বেপরোয়া হয়ে উঠছে। অবাধেই তারা নিয়ে আসছে এলএসডি। বিক্রি করছে অনলাইন প্ল্যাটফরম ব্যবহার করে, যা দুশ্চিন্তায় ফেলেছে মাদক উদ্ধারকারী সংস্থাগুলোকে।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, শাহজালাল বিমানবন্দর মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার হচ্ছে, এমন তথ্য তারা পাচ্ছেন। এর জন্য মূলত দায়ী লাগেজে পণ্য পরিবহনের সময় স্ক্যানিং ঠিকমতো না হওয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল, বিমানবন্দরে শুধু স্ক্যানার দিয়ে মাদক ঠেকানো যাচ্ছে না। পার্শ্ববর্তী দেশের অনেক বিমানবন্দরে ডগ স্কোয়াড ব্যবহার হয়। বাংলাদেশে তা নেই। ওই দেশগুলো তাদের বিমানবন্দরে ডগ স্কোয়াড দিয়ে অনেক মাদক উদ্ধার করে। ডগ স্কোয়াড সংযোজিত হলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়বে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর শাহ্জালালে ইয়াবার দুটি চালান জব্দ করা হয়। চালান দুটি মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে আসে। বিশেষ করে চোরাকারবারিরা কুরিয়ার সার্ভিসের পার্সেল বেশি ব্যবহার করে। ওই পার্সেলের বিভিন্ন পণ্যের মধ্যে তারা নিয়ে আসছে বিভিন্ন ধরনের মাদক। ডগ স্কোয়াড দিয়ে সার্বক্ষণিক নজরদারি করলে পার্সেলে আসা মাদক ঠেকানো যাবে।
সূত্র জানায়, ডিএনসির পক্ষ থেকে এরই মধ্যে র্যাব, বিজিবিসহ যেসব সংস্থার ডগ স্কোয়াড রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেগুলোকে কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে। কিছু তথ্য তারা পেয়েছে। সেগুলোকে তারা কাজে লাগাবে। ডগ স্কোয়াড সংযোজন হলে মাদক উদ্ধারে ডিএনসি বড় কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে আশা করা হচ্ছে।
সূত্র জানায়, ডগ স্কোয়াড স্ক্যানারের পাশে এবং যেখান থেকে পণ্য খালাস হয় সেখানে ব্যবহার করা হবে। ওই সময় ডগ স্কোয়াড অবৈধ পণ্যের সংকেত চিহ্ন পেলে উদ্ধারকারীরা দ্রুত মাদক উদ্ধার করতে সক্ষম হবে।
গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হাফিজুর রহমানের ‘আত্মহত্যা’র কারণ খুঁজতে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। তদন্তের মধ্যে রাজধানীর একটি বাসা থেকে এলএসডি জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। মূলত ওই মৃত্যু তদন্তেই এলএসডির বিষয়টি সামনে আসে।
পুলিশ বলছে, এলএসডি সেবনকারীদের অধিকাংশই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তাদের ওপর গোয়েন্দা নজরদারি রয়েছে।
এ বিষয়ে শিক্ষাবিদ অধ্যাপক ড. একরামুল কবির জাগো নিউজকে বলেন, খোঁজ নিয়ে জেনেছি, এক বছর আগে থেকেই এলএসডির ব্যবসা চলছে। যে কোনো একটি মাদক ব্যবসায়ী চক্র শিক্ষার্থীদের মাধ্যম হিসেবে বেছে নিয়ে তাদের দিয়ে এই ব্যবসা চালাচ্ছে। যেহেতু মাদকটি বাইরের দেশ থেকে আসছে, সেহেতু অবশ্যই এই চক্রের গডফাদার রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ছোট স্টিকারের মতো স্ট্রিপ, ব্লটার পেপারে বা নকশা করা কাগজে থাকে মাদক এলএসডি- যা ইউরোপ, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশ থেকে আসছে। বেশিরভাগ সময়ে আনা হচ্ছে বই বা নোটবুকে লুকিয়ে। আসছে কুরিয়ারেও। পারিবারিকভাবে মর্যাদাপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিদের সন্তানরা দেশে ফেরার সময় এলএসডি নিয়ে আসছেন। ফলে বিমানবন্দরে চেকিংয়ে অনেক সময় তারা ছাড় পাচ্ছেন- এমন অভিযোগও রয়েছে।
দেশে যে চালানগুলো ঢুকছে, এর বেশিরভাগই তাদের মাধ্যমে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ একাধিক অ্যাপস ব্যবহার করে বিক্রি হচ্ছে এলএসডি। এই অ্যাপসগুলো অনেক সময় ব্যবহার হচ্ছে বিদেশি সিমের নম্বর দিয়ে। যার নিবন্ধনও দেশের বাইরের। আর ওই অ্যাপস ব্যবহার করা মোবাইল ফোনগুলোয় ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে অন্য ফোনের হটস্পটের মাধ্যমে। ফলে ডিজিটাল মাধ্যম ব্যবহার করেও তাদের শনাক্ত করতে পারছে না আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবির জাগো নিউজকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে যদি এলএসডি শনাক্তের প্রক্রিয়া জানানো হয় তাহলে আমাদের জন্য সহজ হবে। কারণ স্ক্যানিংয়ে স্বর্ণ, মুদ্রা বা সিগারেট শনাক্ত করা গেলেও এই মাদক শনাক্ত করা কঠিন। বিমানবন্দর দিয়ে এলএসডি প্রবেশ বন্ধ করতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করবে ঢাকা কাস্টমস হাউজ। অন্যান্য দেশে লাগেজগুলো সব স্ক্যানিং হয়ে আসে। আমাদের দেশে ম্যানুয়ালি সেটা করতে হয়। ফলে যেহেতু সবাইকে স্ক্যান করা হয় না, তাই মাদক আনার সুযোগ থাকতেই পারে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জিয়া জাগো নিউজকে বলেন, কোনো যাত্রী যদি পেটের মধ্যে কোনো অবৈধ জিনিস নিয়ে আসে সেক্ষেত্রে স্ক্যানিং মেশিনে ধরা সম্ভব নয়। বিমানবন্দরে ধরে ধরে প্রতিটি যাত্রীকে চেক করা অনেক সময়সাপেক্ষ। এখন পাকস্থলীতে করে ইয়াবা নিয়ে আসছে অনেকেই। এটা ধরতে গেলে এক্স-রে করা ছাড়া সম্ভব নয়। সব যাত্রীকে ধরে ধরে এক্স-রে করাও সম্ভব নয়। এজন্য আমাদের ম্যানুয়ালি খেয়াল রাখতে হয় এবং ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করতে হয়। সন্দেহভাজন কাউকে পেলে আমরা এক্স-রে করি।
বিমানবন্দর দিয়ে মাদক আসা বন্ধের বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) কুসুম দেওয়ান জাগো নিউজকে বলেন, উন্নত দেশগুলোর আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ডগ স্কোয়াড কাজ করে। আমাদের দেশের বিমানবন্দরে মাদক ঠেকাতে ডগ স্কোয়াড সংযুক্ত হতে যাচ্ছে। মাদক উদ্ধার ছাড়াও বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি ও বিস্ফোরক দ্রব্য শনাক্তে ব্যবহার হবে ডগ স্কোয়াড। এতে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে।
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
