গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন, তিনি গ্রিনল্যান্ডে একটি হাসপাতাল জাহাজ পাঠানোর বিষয়ে লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে মিলে কাজ করছেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ট্রাম্প বিভিন্ন সময়ে এ অঞ্চলকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার আগ্রহ দেখিয়ে আসছেন।
গতকাল রিপাবলিকান গভর্নরদের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজের ঠিক আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন।
ট্রাম্প লিখেছেন, “লুইজিয়ানার অসাধারণ গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে কাজ করে আমরা গ্রিনল্যান্ডে একটি বড় হাসপাতাল জাহাজ পাঠাতে যাচ্ছি, যেন সেখানে অসুস্থ এবং যথাযথ সেবা না পাওয়া অনেক মানুষের চিকিৎসা করা যায়। জাহাজটি রওনা দিয়েছে!”
নৈশভোজে ল্যান্ড্রির পাশেই ট্রাম্পকে বসতে দেখা গেছে। তাঁরা দুজন গল্প করছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের পোস্টের বিষয়ে হোয়াইট হাউস বা ল্যান্ড্রির দপ্তর কোনো প্রশ্নের জবাব দেয়নি। জাহাজটি ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের অনুরোধে পাঠানো হচ্ছে কি না এবং কারা অসুস্থ, সে বিষয়েও কিছু জানানো হয়নি। যুদ্ধবিষয়ক দপ্তরও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহে ডেনমার্কের রাজা ফ্রেডরিক এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো গ্রিনল্যান্ড সফর করেন। দ্বীপটি কিনে নেওয়ার বিষয়ে ট্রাম্পের আগ্রহের প্রেক্ষাপটে এ সফরকে গ্রিনল্যান্ডের সঙ্গে ডেনমার্ক সরকারের ঐক্য প্রদর্শনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
কয়েক মাসের উত্তেজনার পর সমস্যার সমাধানে গত মাসের শেষ দিকে গ্রিনল্যান্ড, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়। ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ড জানিয়েছে, গতকাল ট্রাম্পের ওই পোস্টের কয়েক ঘণ্টা আগে গ্রিনল্যান্ডের জলসীমায় একটি মার্কিন সাবমেরিনের এক নাবিকের জরুরি চিকিৎসার প্রয়োজন হয়েছিল। পরে তারা ওই নাবিককে সেখান থেকে সরিয়ে নিয়েছে।
তবে এ ঘটনায় জেফ ল্যান্ড্রির কী ভূমিকা ছিল বা ট্রাম্পের পোস্টটির সঙ্গে ওই উদ্ধার অভিযানের কোনো সম্পর্ক ছিল কি না, তা স্পষ্ট নয়। মার্কিন নৌবাহিনীর কাছে দুটি হাসপাতাল জাহাজ আছে—ইউএসএনএস মার্সি ও ইউএসএনএস কমফোর্ট। কিন্তু এগুলোর কোনোটিই লুইজিয়ানায় অবস্থান করে না।
ট্রাম্পের এই ঘোষণা নতুন করে গ্রিনল্যান্ড ইস্যুতে আলোচনা তৈরি করেছে। অনেকে এটিকে ডেনমার্ক-গ্রিনল্যান্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ট্রাম্পের পুরোনো ‘কেনার’ পরিকল্পনার নতুন রূপ বলে মনে করছেন।
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- বাংলাদেশীরা সৌদি নারীদের বিয়ে করতে পারবেন!
- মিয়ানমারকে ৩১ বছরের ‘পুরনো’ সাবমেরিন দিচ্ছে ভারত
- পাকিস্তানে ৩০০ রুপি ছাড়ালো টমেটোর দাম
- মোশাররফের দেহ রাস্তায় ঝুলিয়ে রাখার নির্দেশ
- জিম্বাবুয়েতে পানির অভাবে দুই শতাধিক হাতির মৃত্যু
- ১০ হাজার সেনা-পুলিশ মোতায়েন
কী ঘটবে আসামে ? - থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫
- ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
- শ্রীলংকায় এবার মসজিদে বোমা হামলা
- শ্রীলঙ্কায় রক্তবন্যা: নিহত বেড়ে ২০৭
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর
- ছাত্রের সঙ্গে যৌনমিলন, কারাগারে শিক্ষিকা
- সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
- কানাডায় জাস্টিন ট্রুডোর দল আবারও ক্ষমতায়
- মসজিদ নাকি মন্দির! মামলার রায় আজ
