সৌন্দর্য কাছে টানে, ছোঁয়াতেই মৃত্যু
ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩
আমাদের চারপাশে ছড়িয়ে আছে নানা ধরনের বিষাক্ত প্রাণী ও পতঙ্গ। যেগুলোর কামড়ে রয়েছে স্বাস্থ্যঝুঁকি এবং এর ফলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বিষাক্ত পতঙ্গ বা প্রাণীর কথা শুনলে প্রথমেই মাথায় আসে সাপ, বিচ্ছু কিংবা বিষাক্ত মাকড়সার কথা। কিন্তু জানেন কি? বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর তালিকায় রয়েছে আপনার পরিচিত এমন ছোট একটি প্রাণী; যার শরীরে এতটাই বিষ যে, তা দিয়ে অনায়াসেই মেরে ফেলা যাবে দশজন তরতাজা মানুষ! দুই ইঞ্চির ছোট একটা পেপার ক্লিপের আকারের প্রাণীটা হলো ব্যাঙ! যার কিতাবি নাম ‘গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ’ বা ‘গোল্ডেন পয়জন ফ্রগ’।
সৌন্দর্য কাছে টানে, ছোঁয়াতেই মৃত্যু 
‘গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ’ ব্যাঙটি প্রথম আবিষ্কৃত হয় ১৯৭৩ সালে এবং বৈজ্ঞানিক অন্তর্ভুক্তিতে আসে ১৯৭৮ সালে। বৃহত্তম প্রজাতির পয়জন ফ্রগের মধ্যে ‘গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ’ অন্যতম। কলোম্বিয়ার রেইন ফরেস্টের চোকো ও এম্বেরা আদিবাসীরা তাদের শিকারের ‘ডার্ট’ তথা ছোট আকারের বিশেষ তীর বা বাণ বিষাক্ত করার জন্য এই ব্যাঙের বিষ ব্যবহার করে। এমনকি এই বিষ যুদ্ধেও ব্যবহৃত হত বলে ধারণা করা হয়। জীবন্ত ব্যাঙের পিঠে ডার্টের ডগা ঘষলেই সেখানে বিষ লেগে যায় এবং সে বিষ শুকিয়ে গেলে পরবর্তী এক বছর পর্যন্ত ডার্টে সক্রিয় থাকে। একটি ব্যাঙ দুই বা তিনটি ডার্টের জন্য যথেষ্ট বিষ সরবরাহ করে থাকে। বিষ সংগ্রহের পর ব্যাঙটিকে অক্ষত অবস্থায় বনে ছেড়ে দেওয়া হয়। আদিবাসীরা সাধারণত স্তন্যপায়ী প্রাণী এবং পাখি শিকারে এই ডার্ট ব্যবহার করে থাকে। আদিবাসীদের এভাবে এই ব্যাঙ ব্যবহারের ফলে এর নাম হয়েছে ‘গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ’।
আরও পড়ুন: ভিক্ষা করাই পেশা, মাসে আয় লাখ টাকা
গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ বিভিন্ন রঙের হয়ে থাকে; যেমন, সোনালি-কমলা, সোনালি-হলুদ বা ফ্যাকাশে সবুজ। বাচ্চা গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ কালো রঙের হয় এবং পিঠের দিকে থাকে সোনালি ডোরাকাটা। এই জাতের প্রাপ্তবয়স্ক ব্যাঙের আকার ৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
সৌন্দর্য কাছে টানে, ছোঁয়াতেই মৃত্যু 
এরা সাধারণত ভূমিতে বসবাস করে এবং স্ত্রী ব্যাঙ মাটিতেই ডিম পাড়ে। পরে পুরুষ ব্যাঙ ব্যাঙ্গাচিগুলোকে পিঠে বহন করে স্থায়ী জলাশয়ে নিয়ে যায়। এদের খাদ্যের মধ্যে রয়েছে মাছি, বিটোল, পিঁপড়া, উইপোকা ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণী। একটি গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ সাধারণত ৬ থেকে ১০ বছর বাঁচে।
এই ব্যাঙের ভয়ংকর বৈশিষ্ট্য হলো, মানুষের প্রাণনাশের জন্য একে সাপ বা মাকড়সার মতো কামড় বসাতে হয় না; বরং এই ব্যাঙকে ছুঁলেই ঘটে যেতে পারে মৃত্যু। ‘গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ’ তাদের ত্বকের গ্রন্থিতেই বিষ সংরক্ষণ করে থাকে। মানুষের বিপদ ডেকে আনার জন্য এর খুব সামান্য পরিমাণ বিষই যথেষ্ট।
সৌন্দর্য কাছে টানে, ছোঁয়াতেই মৃত্যু
আরও পড়ুন: টানা ৫৮ ঘণ্টা চুম্বন করে বিশ্বরেকর্ড দম্পতির
বাট্রাকোটক্সিন নামক বিষ থাকে এই ব্যাঙে যা অল্প সংখ্যক প্রাণীর মধ্যে পাওয়া যায়। একটি ব্যাঙ ১৯০০ মাইক্রোগ্রাম বিষ বহন করে থাকে। দুই দানা লবণের পরিমাণ বিষ একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এই বিষ আক্রান্ত ব্যাক্তির স্নায়ুকে অকার্যকর করে ফেলে, যার ফলে হৃদক্রিয়া বন্ধ হয়ে যায় এবং এই বিষ এতটাই ভয়ংকর যে আক্রান্ত ব্যক্তি ১০ মিনিটের মধ্যে মারা যেতে পারে; আরও ভয়ংকর হচ্ছে, এর কোনো প্রতিকারও নেই!
জঙ্গল কমে যাওয়ার ফলে ধীরে ধীরে কমছে ‘ভয়ংকর সুন্দর’ এই প্রাণীটি। বিপন্নপ্রায় বাহারি রঙের এই ব্যাঙের দেখা মেলে মধ্য আমেরিকা এবং কলোম্বিয়ার রেইন ফরেস্টে। তবে সুন্দর এই ব্যাঙ কখনো সামনে পেলে এর সৌন্দর্যের মোহে পড়ে স্পর্শ করতে যাবেন না যেন! সব সুন্দর না যায় ছোঁয়া!
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
