সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে ভোটের সমীকরণ এখনো পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠেনি। মাঠে প্রচার জোরদার হলেও রাজনৈতিক দলগুলোর ভেতরে অস্বস্তি বিরাজ করছে। বিএনপি অভ্যন্তরীণ বিভেদ ও বিদ্রোহী প্রার্থীর চাপে তটস্থ। জামায়াতে ইসলামী নিজেদের তুলনামূলক শক্তিশালী প্রার্থীদের সরিয়ে জোটের শরিকদের প্রার্থী করায় সেসব আসনের প্রার্থীদের বিজয় নিয়ে রয়েছে টেনশন। দুটি প্রধান দলই ‘এক বক্স’ নীতি বাস্তবায়নে মরিয়া হলেও এখনো সম্ভাবনার আলো ছুঁতে পারেনি কোনো জোটই। ফলে ভোটযুদ্ধে থাকা দুপক্ষেই নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই অস্বস্তি বাড়ছে।
সিলেট বিভাগে ভোটের সমীকরণ এখনো মেলাতে পারেনি বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন দুটি জোট। ভোটার উপস্থিতি, বিএনপির ঘর সামলানোর সক্ষমতা এবং জামায়াতের জোট ব্যবস্থাপনা, বাড়ি-বাড়ি নারী কর্মীদের অব্যাহত প্রচারণা—এই চারটি বিষয়ই ফল নির্ধারণে মুখ্য হয়ে উঠতে পারে। ১. ভোটার উপস্থিতি সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ার পক্ষে। কে জিতবে সেটা বড় কথা নয়, শান্তিপূর্ণ ভোটের জন্য শান্তিপূর্ণ পরিবেশ—এটাই তাদের প্রত্যাশা। ভোটারদের এমন মনোভাবই ভোটের সমীকরণকে অনেকটা অনিশ্চিত করে দিচ্ছে। কারণ ভোটার উপস্থিতি বেশি বা কমের মধ্যেও রয়েছে ভোটে জয়-পরাজয়ের অনেক হিসাব-নিকাশ। সিলেটের প্রেক্ষাপটে এমন পরিস্থিতির কথা অনেকটাই হয়তো আগাম আঁচ করতে পেরেছিলেন দুটি দলের হাইকমান্ড।
২. বিএনপির অভ্যন্তরীণ ঐক্য ও বিদ্রোহী প্রার্থীর চাপ বিএনপির জন্য বড় সমস্যা দলের ভেতরের বিভাজন। সিলেট-৩, সিলেট-৪, সিলেট-৫ ও সিলেট-৬ আসনে মনোনয়ন ঘিরে অসন্তোষ এখনো পুরোপুরি কাটেনি। কোথাও বিদ্রোহী প্রার্থী, কোথাও নীরব বিরোধিতা দলীয় প্রার্থীর ভোট কমাতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় নেতারা। সিলেট-৩ আসনে প্রবাস ফেরত প্রার্থীকে ঘিরে ঐক্যের কথা বলা হলেও মাঠপর্যায়ে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। সিলেট-৫ আসন জোটের শরিককে ছেড়ে দেওয়ায় বিএনপির তৃণমূল ক্ষুব্ধ।
৩. জামায়াতের জোট ব্যবস্থাপনা ও প্রচারণা জামায়াতে ইসলামীর অবস্থানও স্বস্তিদায়ক নয়। অতীতে সিলেট বিভাগে বড় সাফল্য না পেলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সাংগঠনিকভাবে শক্তি বাড়িয়েছে দলটি। তবে জোটের বাস্তবতায় অনেক সম্ভাবনাময় আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না জামায়াত। ১৯টি আসনের মধ্যে ১০টি জোটের শরিকদের ছেড়ে দিতে হয়েছে। এতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে।
৪. নারী কর্মীদের বাড়ি-বাড়ি প্রচারণা বাড়ি-বাড়ি নারী কর্মীদের অব্যাহত প্রচারণা উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিলেটের মতো এলাকায় যেখানে নারী ভোটারদের অংশগ্রহণ ও প্রভাব বেশি, সেখানে নারী কর্মীদের মাধ্যমে সরাসরি ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল বেশ কার্যকর হচ্ছে। জামায়াত এই ক্ষেত্রে তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও বিএনপিও এখন এই দিকে জোর দিচ্ছে।
সিলেট বিভাগে মোট ভোটার সিলেট বিভাগে মোট ভোটার প্রায় ২৮ লাখ ৭০ হাজার। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী এবং নতুন ও তরুণ ভোটার। দুদলই তরুণ ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। রাজনৈতিক বাস্তবতা রাজনৈতিক বাস্তবতায় সিলেট বিভাগের বেশির ভাগ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির ধানের শীষ ও জামায়াতের দাঁড়িপাল্লার মধ্যে সীমাবদ্ধ। তবে এই সরল সমীকরণের আড়ালে জটিল বাস্তবতা রয়েছে। আওয়ামী লীগপন্থি ভোটারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। প্রকাশ্যে মাঠে না থাকলেও এই ভোট কোনদিকে যাবে, তা এখনো স্পষ্ট নয়।
বিশেষ করে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আসনগুলোতে এই ভোটই শেষ পর্যন্ত জয়-পরাজয়ের ফারাক গড়ে দিতে পারে। নির্বাচন যত এগোচ্ছে, টেনশনও তত বাড়ছে। বিএনপি ও জামায়াত দুই পক্ষই বুঝতে পারছে, সামান্য বিচ্যুতিই সিলেটের ১৯টি আসনের ফল পুরোপুরি বদলে দিতে পারে। ভোটারদের অংশগ্রহণ বাড়লে কার লাভ, কার ক্ষতি—এ নিয়েও চলছে নানা সমীকরণ।
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- কালিগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে জোরালো প্রচারণা
- ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়
- বাংলাদেশ অটল থাকায় খুশি, পাকিস্তানের পাশে দাঁড়ানোও প্রশংসনীয়
- বিটকয়েনের দামে বড় ধাক্কা, এক সপ্তাহে ২০% পতন
- গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লায় ভোট দিন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনব
- বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে......
- আরও দুঃসময় আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
- জাপানের সঙ্গে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল
- ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তান ‘ইউ টার্ন’ নেবে
- বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান ৯টি প্রতিশ্রুতি
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- নতুন সংসদের শপথ ঘিরে নানা প্রশ্ন, আলোচনায় আ.লীগের দুইজন
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
