শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৪ ১৪৩২   ১৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬  

মোঃ আব্দুল বারেক

আজ ৬ ফেব্রুয়ারী রোজ শুক্রবার লালমনিরহাট মিশন মোড়ে হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে লালমনিরহাটে রাজপথে নেমেছে ছাত্রসমাজ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে জেলার গুরুত্বপূর্ণ মিশন মোড় এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালে বিক্ষুব্ধ ছাত্ররা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মিশন মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানে হাদি হত্যার নিন্দা জানান এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন।
ছাত্রদের দাবি, দীর্ঘ সময় পার হলেও হাদি হত্যার সুষ্ঠু বিচার দৃশ্যমান না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে। তারা বলেন, “হাদির রক্তের দায় রাষ্ট্রকে নিতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

এই বিভাগের আরো খবর