‘সাবা’ আমাকে সাহসী হতে শিখিয়েছে: মেহজাবীন
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫
এক সময় চারপাশের সবাই একরাশ প্রশ্ন করত মেহজাবীন চৌধুরীকে ‘সিনেমা কবে করছ?’ টিভি নাটক, ওয়েব সিরিজ এবং অন্যান্য মিডিয়ায় অসংখ্য সফলতা থাকা সত্ত্বেও তিনি হাসি দিয়ে প্রশ্নগুলো এড়িয়ে যেতেন। কখনও মুখে কিছু না বললেও মনে মনে তিনি জানতেন যে দিনটি আসবেই। তবে তিনি চাইতেন সেটি হোক এমন গল্পের সঙ্গে, যেখানে নিজেকে খুঁজে পাবেন, যা অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর জীবনেরও এক নতুন অধ্যায় তৈরি করবে। সেই গল্পই এলো ‘সাবা’র মাধ্যমে।
সিনেমার মূল কাহিনি ঘুরপাক খায় এক তরুণীর জীবনসংগ্রামের চারপাশে। মেয়েটি বাবা হারানোর শোক সামলে অসুস্থ মাকে নিয়ে প্রতিদিনের লড়াই চালাচ্ছে। ৯০ মিনিটের এই চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান। ত্রিলোরা খান নিজেই তাঁর মা থেকে অনুপ্রেরণা নিয়েছেন চরিত্রের রূপায়ণে। সেই ‘সাবা’র চরিত্রে প্রাণ দিয়েছেন মেহজাবীন চৌধুরী।
চিত্রনাট্য হাতে পেয়ে পড়তে পড়তেই মেহজাবীনের ভেতরটা কেঁপে উঠেছিল। বাবা হারানো এক মেয়ের গল্প, অসুস্থ মাকে নিয়ে টিকে থাকার সংগ্রাম। এত সহজ অথচ এত গভীর। মেহজাবীনের ভাষায়, ‘আমি চরিত্রটা পড়েই বুঝেছিলাম, এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমাকে এটি করতেই হবে।’
সেই মুহূর্ত থেকেই শুরু হয় তাঁর ভেতরের বদলে যাওয়ার এক যাত্রা। অসংখ্য রিহার্সাল, দিনরাতের প্রস্তুতি। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই যেন তিনি হয়ে উঠেছিলেন নতুন একজন মানুষ। মেহজাবীন স্বীকার করেন, ‘আমি আসলে ততটা সাহসী নই। সাবা আমাকে সাহসী হতে শিখিয়েছে। প্রতিটি দৃশ্যে মায়ের জন্য লড়াই করা মেয়ের অনুভূতি আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে।’

গত রোববার যখন ‘সাবা’র ট্রেলার প্রকাশ পেল, সোশ্যাল মিডিয়ায় এক বিশাল আলোড়ন সৃষ্টি হলো। দেড় মিনিটের ছোট্ট ট্রেলারে প্রথমে দেখা যায় মা-মেয়ের খুনসুটি, তারপর ধীরে ধীরে সামনে আসে হাহাকার ও বেদনার গল্প। অসুস্থ মাকে নিয়ে মেয়ের টিকে থাকার লড়াই এখানে এত বাস্তবভাবে ফুটে উঠেছে যে, দর্শক মুহূর্তেই সংবেদনশীল হয়ে উঠেছেন। স্বল্প সময়ের মধ্যে পরিচালক দর্শককে বুঝিয়ে দিয়েছেন ছবির আবেগী গভীরতা। অভিনয়ে ছিলেন স্বচ্ছন্দ মেহজাবীন। তাঁর চেহারার ভঙ্গিমা, চোখের অভিব্যক্তি কখনও আনন্দ, কখনও বেদনা–সবকিছু জীবন্ত হয়ে ধরা দিয়েছে দর্শকের চোখে।
ট্রেলার দেখেই অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘২২ বছর আগে মাকে হারানোর স্মৃতি ফিরে এলো।’ অন্য কেউ লিখেছেন, ‘এই সিনেমাটা মায়ের হাত ধরে হলে গিয়ে দেখব।’ সত্যিই, ‘সাবা’ শুধুই একটি সিনেমা নয়; এটি মা-সন্তানের আবেগের আদান-প্রদানের গল্প। মেহজাবীন নিজেও দর্শকদের আহ্বান জানিয়েছেন, যদি সম্ভব হয়, ছবিটি মায়ের হাত ধরে হলে গিয়ে দেখুন। সিনেমায় মায়ের চরিত্রে আছেন রোকেয়া প্রাচী। অঙ্কুর চরিত্রে রয়েছেন মোস্তফা মনোয়ার। তাদের সঙ্গে মেহজাবীনের প্রথমবারের কাজও যেন নতুন মাত্রা যোগ করেছে।
পরিচালক মাকসুদ হোসেন দুই দশক ধরে স্বল্পদৈর্ঘ্য সিনেমা এবং বিজ্ঞাপনচিত্র তৈরি করেছেন, কিন্তু ‘সাবা’ তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনি। তাঁর জন্য এটি এক স্বপ্নের মতো যাত্রা। মেহজাবীনের জন্য ছিল চ্যালেঞ্জের। ‘পুরো টিমটাই নতুন। পরিচালকেরও এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। তবু সিনেমাটি করার পর আমি বুঝেছি, এত অপেক্ষার পরও বাছাইতে আমরা কোনো ভুল করিনি।’
‘সাবা’র আন্তর্জাতিক যাত্রা শুরু হয় ২০২৪ সালে, টরন্টো চলচ্চিত্র উৎসব থেকে। এরপর বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা, ডালাস– একের পর এক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কার জিতে নেয় ‘সাবা’। মেহজাবীনের জন্য এই অভিজ্ঞতা ছিল বিস্ময়কর। ভাষা ভিন্ন, সংস্কৃতি ভিন্ন–তবু হাসির দৃশ্যে দর্শক হেসেছে, কান্নার দৃশ্যে নীরব থেকেছে, কেউবা অশ্রু ফেলেছে।

মেহজাবীন বলেন, ‘শো শেষে অনেক দর্শককে কাঁদতে দেখেছি। আগে ভাবতাম, আমরা বাঙালিরাই বেশি আবেগপ্রবণ। সেখানে দাঁড়িয়ে বুঝলাম, পৃথিবীর সব মানুষের আবেগ-অনুভূতি একই। গল্প, চরিত্র–সবকিছুই তাদেরও ভাবায়, কাঁদায়।’ তিনি আরও বলেন, একজন অভিনেত্রী চান পর্দার চরিত্র যেন দর্শককে টানে, আঁকড়ে ধরতে পারে। এ ধরনের চরিত্রে আমি আগে কখনও অভিনয় করিনি। তাই ‘সাবা’ আমার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা।
পরিচালক মাকসুদ হোসেনের কাছে ‘সাবা’ নিছক একটি চলচ্চিত্র নয়; বরং এক আবেগের যাত্রা। টরন্টো থেকে শুরু করে এত উৎসবে প্রদর্শিত হলেও তাঁর মন সবসময় দেশের দর্শকের কাছে। অবশেষে পূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে ছবিটি। আজ যখন বাংলাদেশের সিনেমা নিয়ে এত আলোচনা, এত প্রত্যাশা–মেহজাবীন মনে করেন, সময়টা এখনই। তাঁর বিশ্বাস, বাংলাদেশের গল্প কেবল আমাদেরই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সমান প্রাসঙ্গিক। দেশের সিনেমা নিয়ে আশাবাদী মেহজাবীন মনে করেন, সময় এসেছে বিকাশের, নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার।
তাঁর বিশ্বাস, ‘বাংলাদেশের গল্প আন্তর্জাতিক অঙ্গনেও প্রাসঙ্গিক। এটা কেবল শুরু। এবারও বাংলাদেশ কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে, খুব শিগগিরই আমাদের প্রতিভার ছাপ ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। এজন্য ইন্ডাস্ট্রির ভেতরে আরও সহযোগিতা জরুরি, যাতে সম্মিলিতভাবে সিনেমাকে এগিয়ে নেওয়া যায়।’
মেহজাবীনের কাছে ‘সাবা’ কেবল সিনেমা নয়, এটি এক অভিজ্ঞতা, এক যাত্রা, এক অধ্যায় যা ভেতর থেকে ছুঁয়ে গেছে তাঁর আত্মা। আর দর্শকের জন্য? এটি মা-সন্তানের সেই চিরন্তন বন্ধন, যা পর্দায় ফুটে উঠেছে জীবন্ত হয়ে, হৃদয় ছুঁয়ে।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
