সরাইলে এক কিলোমিটার রাস্তা নির্মাণকরে প্রশংসায় ভাসছেন মালেক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামের গুরুত্বপূর্ণ এই জমির আইলের পথটি খুবই বেহাল অবস্থায় ছিলো। ফলে জনসাধারণ ও যানবাহন চলাচলে অনুপযোগি ছিলো। বিশেষ করে বর্ষাকালে এই এলাকার মানুষের দুর্ভোগ হত সবচেয়ে বেশি। সরেজমিনে গিয়ে দেখা যায়, চার পাঁচটি গ্রামের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম এই কাঁটানিসার পূর্বপাড়া-গুচ্ছগ্রাম রাস্তাটি। কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এতদিন যাবৎ চলাচলের অনুপযোগি একটি গোপাট আকারে ছিল।
জানা যায়, স্থানীয় পর্যায়ে দীর্ঘসময় ধরেও রাস্তাটি নির্মাণের কোনো উদ্যোগ চোখে পড়েনি। এরফলে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ এলাকার সাধারণ মানুষ রাস্তাটি নির্মাণের জন্য এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মালেককে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। গ্রামবাসীদের অনুরোধের প্রেক্ষিতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ রাস্তাটি নির্মাণের কাজ শুরু করেন আব্দুল মালেক। প্রায় এক কিলোমিটার রাস্তাটি নির্মাণ করে প্রশংসায় ভাসছেন তিনি। আব্দুল মালেক নোয়াগাঁও ইউনিয়নের কাঁটানিসার গ্রামের বাসিন্দা এবং মরহুম আব্দুল শহিদ এর ছেলে।
আব্দুল মালেক ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে ব্যাপকভাবে পরিচিত। তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক ফ্রনটিয়ার পত্রিকার সম্পাদক এবং জনপ্রিয় আইপি চ্যানেল এএমটিভি বাংলা ও এ. মালেক গ্রুপের চেয়ারম্যান।
জানা গিয়েছে, শুধু গুচ্চগ্রামেই প্রায় কয়েকশত লোকের বসবাস। যাদেরকে এই কাঁটানিসার আসতে হলে এই পথ দিয়ে জমির আইল ধরে হেঁটে হেঁটে আসতে হয়। প্রতিবছর শুকনো মৌসুমে তারা জমির আইল ধরে হেঁটে হেঁটে অনেক কষ্ট করে আসা যাওয়া করে থাকেন।
এদিকে বর্ষাকালই তারা সবচেয়ে বেশি দুর্ভোগের সম্মুখীন হোন। কারণ তখন পুরো এলাকা বর্ষার পানির নিচে তলিয়ে যায়। এরফলে এই এলাকার মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের সম্মুখীন হোন।
স্থানীয় এলাকাবাসী জানান, নির্মিত রাস্তাটি গড়ে ১৫-২০ ফুট চওড়া এবং কোথাও ৪-৫ ফুট বা আবার কোথাও বা ৫-১২ ফুট উচ্চতা সম্পন্ন। এই এক কিলোমিটার সড়কটির নির্মাণর কাজ প্রায় দুই মাস ধরে লাগাতার চলছে।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, গ্রামবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা চিন্তা করে আব্দুল মালেক তার নিজস্ব অর্থায়নে রাস্তাটি নির্মাণের কাজ শুরু করেন। রাস্তাটি নির্মাণের পর খুব সহজেই এলাকার বাসিন্দারা মুল সড়কে উঠতে পারবেন। তারা জানান, আব্দুল মালেক সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে থাকেন। করোনাকালীন সময়ে তিনি অনেক মানুষকে নিরবে সহযোগিতা করেছেন। এখন গ্রামের মানুষের জন্য তিনি এই রাস্তাটি নির্মাণ করছেন। এতে এলাকার মানুষের বেশ উপকার হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাস্তাটি নির্মাণে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দলে ভাগ হয়ে প্রায় শতাধিক নারী-পুরুষ কর্মি কাজ করছেন। তাদের প্রত্যেকের দৈনিক মজুরি ও অন্যান্য খরচ বহন করছেন এই সমাজসেবক আব্দুল মালেক।
আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, এই রাস্তা নির্মাণে এলাকাবাসী আমাকে সার্বিক সহযোগিতা করেছে। কেউ কেউ স্বেচ্ছাশ্রম দিয়েছেন। গ্রামবাসী এই রাস্তা নির্মাণে আমার ডাকে সাড়া দেওয়ায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের আন্তরিক সহযোগিতায় এই কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, আমি সবসময়ই কাজ ভালোবাসি। বিশেষ করে যে কাজে মানুষের উপকার হয়, সমাজের কল্যাণ হয়, সেই কাজেই আমি আনন্দ পাই। মুলত নিজের বিবেকের তাড়নায়, মানুষের মঙ্গলের জন্যই এই রাস্তাটি নির্মানের কাজে হাত দেই। তিনি জানান, তিনি নিজে শ্রমিকদের সাথে এক হয়ে রাস্তাটি নির্মাণের জন্য মাটি কাটেন। তিনি বলেন, আমি চলে গেলেও যেনো আমার কাজগুলো আমার হয়ে অমরতা লাভ করে, সেই লক্ষ্যেই সামাজিক কাজ করার প্রেরণা পাই।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
