সরকার নির্ধারিত দামে মিলছে না ডিম-মুরগি
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪
সরকারের নির্ধারিত ডিম ও মুরগির দাম মানছে না রাজধানীর বিক্রেতারা। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকা।
আর প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৪ টাকা দরে। আর ডজনের দাম ১৬০ টাকা। রাজধানীর গলি ও কোনো কোনো বাজারে ৬০ টাকায় উঠেছে প্রতি হালি ডিমের দাম।
বাজারে বিক্রি হওয়া এ দাম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নির্ধারণ করা দামের চেয়ে বেশি। একইভাবে বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগিও।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুর ২, ১০ ও ১২ নম্বর সেকশন, ফার্মগেট কলমিলতা বাজার ও মোহাম্মদপুরের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এমন চিত্র পাওয়া গেছে।
রাজধানীর এসব বাজারে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা। কোনো কোনো বাজারে ১৯০ টাকায়ও বিক্রি হচ্ছে। সোনালি মুরগির প্রতি কেজির দাম বাজারভেদে ২৭০ থেকে ২৮০ টাকা। লেয়ারের (বড় মুরগির) কেজি বাজারভেদে ৩০০ থেকে ৩২০ টাকা।
বিক্রেতারা বলছেন, আজকাল মুরগির দাম বাড়েনি। কয়েকদিন আগে মুরগির দাম বেড়েছিল, সেই দামেই বিক্রি হচ্ছে। কেন দাম বেড়েছে এ জবাব তাদের কাছে নেই। মিরপুর-১৩ এর সিটি করপোরেশন বাজারের বিক্রেতা রইসুল আলী বলেন, মোকামে দাম বাড়লে আমরাও বাড়িয়ে দেই। কেন বাড়লো এর কারণ কি একটা যে বলবো? পাল্টা প্রশ্ন করে দোকানদার।
দাম বৃদ্ধি নিয়ে কোনো প্রশ্ন নেই অধিকাংশ ক্রেতার। বাড়তি দামেই চুপচাপ কিনে নিয়ে যাচ্ছেন ডিম। একই অবস্থা মুরগির ক্ষেত্রেও। মিরপুর-২ এর কাঁচাবাজারে কেনাকাটা করছেন আমেনা খাতুন। তিনি বলেন, দাম বেশি কেন এইটা বলে লাভ নেই। জিজ্ঞেস করলে একশটা কারণের কথা বলবে।
রোববার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতিটি ডিমের খুচরা ১১ টাকা ৮৭ পয়সা দাম বেঁধে দেয়। আর পাইকারি পর্যায়ে দাম বেঁধে দেওয়া হয় ১১ টাকা ১ পয়সা। সেখানে খুঁচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৪ টাকা। এক হালি ডিম কিনলে প্রতিটি ডিমের দাম দিতে হচ্ছে ১৩ টাকা ৭৫ পয়সা। গলির বাজারে ডিমের দাম আরও বেশি।
কেন বেঁধে দেওয়ার দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করছেন, এমন প্রশ্নের কোনো সদুত্তর নেই বিক্রেতাদের। অধিকাংশ দোকানদার জানেন না সরকারের নির্দেশনা। যারা জানে তারা জানান, বহন খরচ, বহন করার সময় ভেঙে যাওয়া ও নষ্ট হওয়ার কারণে কিছুটা বাড়তি দাম হয়েই যায়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতি কেজি সোনালি মুরগির খুচরা পর্যায়ে দাম বেঁধে দিয়েছে ২৬৯ টাকা ৬৪ পয়সা। বাজারে বিক্রি খুচরা পর্যায়ে ২৭০ থেকে থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ব্রয়লার মুরগির দাম বেঁধে দিয়েছে ১৭৯ টকা ৫৯ পয়সা। অধিকাংশ বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। কোনো কোনো বাজারে ১৯০ টাকাতেও বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি।
বেঁধে দেওয়া দামে বিক্রি করতে বাধ্য করতে সরকারের মনিটারিং ব্যবস্থা জোরদার করার তাগিদ দিয়েছেন ক্রেতারা।
মিরপুরের ১০ নম্বরের সেনপাড়ার বাজারের আমিরুল ইসলাম জানান, সরকার দাম যেমন বেঁধে দিয়েছে, এই দাম কার্যকর করতে মনিটারিং ব্যবস্থা জোরদার করতে হবে। তার আগে বেঁধে দেওয়া দাম ক্রেতাকে জানাতে প্রচারের ব্যবস্থাও জোরদার করতে হবে। শুধু দাম বেঁধে দিলে চলবে না।
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- কালিগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে জোরালো প্রচারণা
- ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়
- বাংলাদেশ অটল থাকায় খুশি, পাকিস্তানের পাশে দাঁড়ানোও প্রশংসনীয়
- বিটকয়েনের দামে বড় ধাক্কা, এক সপ্তাহে ২০% পতন
- গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লায় ভোট দিন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনব
- বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে......
- আরও দুঃসময় আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
- জাপানের সঙ্গে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল
- ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তান ‘ইউ টার্ন’ নেবে
- বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান ৯টি প্রতিশ্রুতি
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- নতুন সংসদের শপথ ঘিরে নানা প্রশ্ন, আলোচনায় আ.লীগের দুইজন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
