সবুজ পাতার খামে গোলাপি রঙের চিঠি
রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুন ২০২৩
আট গ্রামের মাঝে একটি বিল। নাম তার ‘ঘোড়ার বিল’। বিলটি ঘিরেই গ্রামগুলোর অবস্থান। তাই বিলটিতে পানি জমে থাকে সারাবছর। সেই পানিতে জন্মেছে অসংখ্য পদ্মফুল। বড় বড় সবুজ পাতার ফাঁকে উকি দেওয়া হালকা গোলাপি রঙয়ের পদ্মফুলগুলো যে কারো মন কেড়ে নেয়। অনেকটাই প্রিয় মানুষের কাছে সবুজ পাতার খামে গোলাপি রঙের চিঠির মতো।
রাজশাহী বরেন্দ্র অঞ্চল। এই বরেন্দ্র ভূমির বেশ কিছু সৌন্দর্যের মধ্যে একটি হলো দিগন্তজুড়ে বিল আর বিল। বিলে ছোট ছোট আইলগুলো কোথাও উঁচু থেকে নিচুতে নেমেছে, আবার নিচু থেকে দেখলে মনে হবে উঁচুতে উঠেছে। দেখতে অনেকটা সিঁড়ির মতো। এমন বৈচিত্র্যময় বরেন্দ্রের পবা ও গোদাগাড়ী সীমানায় অবস্থিত ঘোড়ার বিলটিতে ফুটেছে পদ্মফুল। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক থেকেও চোখে পড়বে পদ্মফুল ও বড় বড় পাতা।
সরেজমিনে ঘোড়ার বিলে গিয়ে দেখা মেলে এই অপরূপ সৌন্দর্যের। ফুটে আছে গাঢ় সবুজ পাতার মাঝে হালকা গোলাপি রঙয়ের পদ্মফুল। আর নতুন করে মাথা তোলা কুঁড়িগুলোর মিলন মেলা। এরই মাঝে আনন্দে বিচরণ করছে পানকৌড়ি আর ডাহুকের দল। একই সঙ্গে ফুলে ফুলে খেলা করছে প্রজাপতি আর ভ্রমরের দল। বিলে ফুটে থাকা হাজারো পদ্মফুলের সৌরভ ও সৌন্দর্য মানুষকে খুব সহজেই আকর্ষণ করে।
ঘোড়ার বিলে পদ্মফুল, পাতা ও পদ্ম চাকা তুলতে এসেছে পবার নিমঘটু গ্রামের নিরঞ্জন হাঁসদা। নিরাঞ্জন হাঁসদা ঢাকা পোস্টকে বলেন, এই বিল পবার শেষ ও গোদাগাড়ীর শুরুতে। বিলের চারপাশে গহমাবোনা, লীলবোনা, খরচাকা, বহালাবোনা, কামিরপাড়া, কানাইডাঙ্গা, চাঁপাল, আলিমগঞ্জ গ্রাম। বেশ কয়েক বছর থেকে এখানে পদ্মফুল জন্মাচ্ছে। অন্য গ্রামের মানুষরা এই ফুল তুলতে আসে। আমরা পদ্ম ফুল ও পদ্ম চাকা খাই। এছাড়া পদ্ম পাতায় ভাত খাই।
বিলটিতে বেশ কয়েক বছর থেকে জন্মাচ্ছে পদ্ম ফুল। শাপলা, শালুক, পদ্মের মত উদ্ভিদ নিয়ে জমে উঠেছে অপার সৌন্দর্যের লীলাখেলা। আর এই খেলায় অংশ নিয়েছে বিভিন্ন প্রজাতির মাছ, অতিথি পাখি ও সরীসৃপ প্রাণিও। তবে বছরের অন্য সময়ের চেয়ে বর্ষাকালে এই বিলে সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয় পদ্মফুলগুলো। জেলা আশেপাশে উপজেলা থেকে ফুটে থাকা ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসে দর্শনার্থীরা।
ডাংপাড়ার কৃষক মাইনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এই বিলে ধানের আবাদ হতো। কয়েক বছর ধরে ডুবে আছে। তাই জমির মালিকরা ধান লাগাননি। আগে শাপলা ফুল হতো। কয়েক বছর ধরে এখানে পদ্ম ফুল হচ্ছে। দূরের মানুষ আসে পদ্ম তুলতে। অনেকেই আসে ছুবি তুলতে।
পদ্ম ফুল তুলতে আসা সাইলা খাতুন ঢাকা পোস্টকে বলেন, পদ্মফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। পদ্ম চাকাগুলো খেতেও ভালো লাগে। এই ফুলগুলো তুলে নিয়ে বোতলের পানিতে রাখলে অনেক দিন ভালো থাকে। এই বিলে অনেক সরীসৃপ প্রাণি রয়েছে। এক হাঁটুর বেশি পানিতে নামতে হবে। না হলে পদ্ম ফুল তোলা যাবে না।
পবা উপজেলার হরিপুর ইউনিয় পরিষদের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সির রাজু আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, সাড়ে ৩০০ একর জমির বেশি নিয়ে ঘোড়ার বিল। পুরো বিলে পানি জমে মাঝখানে। সেই পানিতে জমেছে পদ্মফুল। অনেকেই আসে পদ্মাফুল দেখতে। অনেকেই পদ্ম ফুল তুলে নিয়ে যায়।
তিনি বলেন, বিলগুলো উঁচু-নিচু। অনেকটাই সিড়ির মতোন। উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে দেখতে বেশ চমৎকার। এমন দৃশ্য শুধু মাত্র বরেন্দ্র অঞ্চলেই চোখে পড়বে। পদ্ম বিলের চারপাশে আট গ্রাম। আর বিলে সারা বছর ধানের চাষ করে কৃষকরা। বর্ষার সময় দেখতে চমৎকার লাগে। রাজশাহীতে আর একটিও এমন বিশাল পদ্মা বিল নেই।
পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মুঞ্জিল বলেন, এখানে যে পদ্মফুল দেখা যাবে তা কয়েক বছর আগেও চিন্তার বাইরে ছিল। বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানি না। প্রকৃতির আশীর্বাদে এই বিলে পদ্মফুল হয়েছে।
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- কালিগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে জোরালো প্রচারণা
- ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়
- বাংলাদেশ অটল থাকায় খুশি, পাকিস্তানের পাশে দাঁড়ানোও প্রশংসনীয়
- বিটকয়েনের দামে বড় ধাক্কা, এক সপ্তাহে ২০% পতন
- গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লায় ভোট দিন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনব
- বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে......
- আরও দুঃসময় আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
- জাপানের সঙ্গে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল
- ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তান ‘ইউ টার্ন’ নেবে
- বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান ৯টি প্রতিশ্রুতি
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
