শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২৬

সপরিবারে করোনা মুক্ত নাসা গ্রুপের চেয়ারম্যান

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৭ জুন ২০২০  

 

করোনাভাইরাস সংক্রমণ থেকে সপরিবারে সুস্থ হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। সর্বশেষ পরীক্ষায় তাদের প্রত্যেকেরই করোনা ‘নেগেটিভ’ এসেছে।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নজরুল ইসলাম মজুমদার নিজেই। গত মে মাসের শেষ সপ্তাহে সপরিবারে করোনা আক্রান্ত হন নাসা গ্রুপের চেয়ারম্যান।

নজরুল জানান, মে মাসের শেষের দিকে তার ছেলে ও বউমার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে তার ও তার স্ত্রীরও উপসর্গ দেখা দেয়। প্রথমদিকে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তারা। এর মধ্যে আনোয়ার খান মডার্ণ হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীরা তার বাসায় এসে করোনা ও ডেঙ্গুর নমুনা নিয়ে যায়। পরীক্ষায় তাদের সবারই করোনা পজিটিভ আসে।

নাসা গ্রুপের প্রধান জানান, বাসায় চিকিৎসা নেওয়া অবস্থায় তার ছেলের স্বাস্থ্যে কিছুটা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পর তিনি নিজেও হাসপাতালে ভর্তি হন। তারা কেবিনে ছিলেন। কখনোই মনোবল হারাননি। সারা শরীরে তীব্র ব্যথা ও জ্বর নিয়েও স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন বলেও জানান তিনি। 
নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বেসরকারি খাতের এক্সিম ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স’র (বিএবি) চেয়ারম্যান। তার স্ত্রী নাসরিন ইসলাম এক্সিম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম নাসা গ্রুপের বিপণন বিভাগ দেখাশোনা করছেন।

এই বিভাগের আরো খবর