শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৩

শ্রীপুরে বাস চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

আরিফ চৌধুরীঃ

প্রকাশিত: ৩০ জুন ২০২০  

 

গাজীপুরের শ্রীপুরে বাস চাপায় সাদির মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

গতকাল ৩০ জুন (মঙ্গলবার) সকালে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের পৌর এলাকার ভাংনাহাটি (কামরুল কমিশনারের বাড়ী সংলগ্ন) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাদির মিয়া (৫০) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বাগুন গ্রামের মৃত করিমের ছেলে। তিনি ভাংনাহাটি এলাকায় আলম মিয়ার ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ছেলে রুবেল মিয়া জানান, আজ সকালে মাওনা-শ্রীপুর সড়কের কামরুল মন্ডল (সাবেক) কমিশনারের বাড়ীর সংলগ্ন স্থানে ব্যাটারিচালিত ওই রিকশাটি নিয়ে মাওনা চৌরাস্তা হতে শ্রীপুরে আসার পথে বেপরোয়া গতির একটি বাস (ঢাকা মেট্রো স ১১-০১৬২) রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশাচালক বাবার মাথায় আঘাত পেলে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত ) মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে লাশ ও দুর্ঘটনাকবলিত রিকশাটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক বাসটিকে থানা হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর