শেরপুরে হুইপ আতিককে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা
মাঈম হোসেন শুভ শেরপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নকে সামনে রেখে জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপিকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা।
ওই ষড়যন্ত্রের মাধ্যমে হুইপ আতিকের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি প্রভাবশালী মহল তাদের অনুসারীদের দিয়ে এক নারীর সাথে মোবাইলে কথোপকথনের অডিও ক্লিপে ছবি জুড়ে দিয়ে সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। কেবল তাই নয়, সেই ভূয়া অডিও ক্লিপের সূত্র ধরে এবং প্রভাবশালীদের তদবিরে একাধিক পত্রিকার অনলাইন ভার্সনে খবর প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে হুইপ আতিকের চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে। অপরদিকে টানা ৫ দফায় নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে ওই নোংরা ষড়যন্ত্রের ঘটনায় দলীয় নেতাকর্মীসহ সচেতন মহলে ও সুশীল সমাজের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সেইসাথে এলাকায় উঠেছে প্রতিবাদের ঝড়।
অভিযোগ রয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারেরও প্রধান মনোনয়ন প্রত্যাশী হুইপ আতিউর রহমান আতিককে কুপোকাত করতে বিবদমান প্রভাবশালী একটি অংশ সভা-সমাবেশে বক্তৃতায়সহ নানাভাবে গালিগালাজ ও হুমকির পাশাপাশি ষড়যন্ত্র করে আসছে। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় এবং দলীয় মনোনয়ন চূড়ান্ত করার শেষ মুহুর্তে তারা শেষ আঘাত হানতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ অবস্থায় ২০ নভেম্বর সোমবার রাতে বিবদমান একটি প্রভাবশালী বলয়ের অনুসারীরা নিজেদের ফেসবুক পেইজে হুইপ আতিকের নাম উল্লেখ না করে ইশারা-ইঙ্গিতে নানা নোংরা কথাবার্তা ছড়াতে থাকে। এক পর্যায়ে তারা হুইপ আতিকের সাথে এক নারীর কথোপকথনের সুপার এডিট করা অডিও ক্লিপ প্রথমে সাইদ অন্তর নামে একটি ফেসবুক আইডিতে আপলোড করে ছড়ানো হয়। পরবর্তীতে তা রিমুভ করা হলেও ষড়যন্ত্রকারীরা শতশত ফেসবুক ব্যবহারকারীর মেসেঞ্জারে ও মোবাইলে ছড়াতে থাকে। বিষয়টি রাতেই দলীয় অঙ্গনসহ নানা মহলে জানাজানি হয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর বিষয়টি খবর আকারে প্রকাশিত হলে দলীয় অঙ্গনসহ বিভিন্ন মহলে ক্ষোভের পাশাপাশি প্রতিবাদের ঝড় উঠে।
এদিকে হুইপ আতিউর রহমান আতিককে জড়িয়ে সুপার এডিটেড ওই অডিও ক্লিপ ছড়ানোর মাধ্যমে ষড়যন্ত্রের ঘটনায় মঙ্গলবার রাতে শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
আর ওই নোংরা ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ নূরানী মনি, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অনেক দলীয় নেতা। এছাড়া পেশাজীবী সংগঠনের পক্ষে শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, জেলা বিএমএ’র সভাপতি ডা. এমএ বারেক তোতা, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, জেলা ট্রাক-ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ রেজা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় সাহা, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ অনেকেই। তারা বলেন, হুইপ আতিক শেরপুরের উন্নয়নের কাণ্ডারি। কাজেই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দিনেও শেরপুরবাসী তাকে নিয়েই স্বপ্ন দেখছে। তাই তার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রে শেরপুরবাসী রুখে দাঁড়াবে।
সুপার এডিটের মাধ্যমে ভিডিও ক্লিপ ছড়ানোর ঘটনায় হুইপ আতিউর রহমান আতিক তীব্র ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, আমার উন্নয়ন ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলের একটি অংশ বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে ষড়যন্ত্র করে আসছে। তারা সভা-সমাবেশেও নগ্ন ভাষায় গালিগালাজ করছে। তারপরও আমাকে কুপোকাত করতে না পেরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারই অংশ হিসেবে এবার তারা সুপার এডিটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ক্লিপ ছড়াচ্ছে। তিনি বলেন, শান্ত শেরপুরের পরিস্থিতি ঘোলাটে করতে সভা-সমাবেশে যারা প্রকাশ্যে হুমকি-ধামকী দিয়ে আসছে, এ নোংরা ষড়যন্ত্র তাদেরই। তিনি ওই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার পাশাপাশি রুখে দাঁড়াতে প্রস্তুত থাকার আহবান জানান। সেইসাথে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভূয়া অডিও ক্লিপ ছড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর অন্যান্য দপ্তরের প্রতিও আহবান জানান।
এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল মঙ্গলবার রাতে গণমাধ্যমকে জানান, ওই ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃরাশিয়ান সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
