শাল্লায় ভুয়া প্রকল্পের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ
শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩
সুনামগঞ্জের শাল্লায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
এমনকি ভুয়া প্রকল্পের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে শাল্লা এলজিইডি অফিসের উপ-সহকারি প্রকৌশলী নুরুজ্জামানের বিরুদ্ধে। তবে ঠিকাদারের অভিযোগ প্রকল্পের কাজ না করা সত্তে¡ও উপ-সহকারি প্রকৌশলী উনার ব্যাংক একাউন্টে ভুয়া প্রকল্পের বিলের টাকা পরিশোধ করেছেন। এমনকি ভয়ভীতি দেখিয়ে আবার সেই টাকা প্রকৌশলী নিজেই ঠিকাদারের কাছ থেকে চেকের মাধ্যমে অন্য ব্যাংক একাউন্টে এই টাকা ট্রান্সফার করেন। শুধু তাই নয়, গ্রামীণ সড়ক অবকাঠামোসহ, ব্রিজ-কালভার্ট নির্মাণের ক্ষেত্রে ঠিকাদারেরা অনিয়ম করেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সহযোগিতায়। এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে সরিয়ে আবার প্রকল্প ছাড়পত্রকে নয়ছয় করে চলছে এসব কাজ। সচেতন মহলের দাবী এলজিইডি অফিসের উপ-সহকারি প্রকৌশলী মো. নুরুজ্জামান দীর্ঘ সাত বছর ধরে একই কর্মস্থলে থাকায় ভুয়া প্রকল্পে টাকা আত্মসাৎ ও নানা অনিয়ম দুর্র্নীতি করে আসছেন।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে অনেক চাঞ্চল্যকর তথ্য। ২০২১-২০২২ অর্থ বছরে শাল্লা এলজিইডির বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পে শতভাগ কাজ দেখিয়ে বিল পরিশোধ করা হয়েছে। তালিকা অনুযায়ী ২৬ নং সিরিয়ালে উল্লেখ করা হয়েছে শাল্লা উপজেলা জনস্বাস্থ্য অফিসে আর্সেনিক পরীক্ষার সামগ্রী সরবরাহ বাবদ দুই লাখ টাকা। সেখানেও শতভাগ কাজ দেখানো হয়েছে। অথচ জনস্বাস্থ্য অফিসের কর্মকর্তা বলছেন ২০২১-২০২২ অর্থ বছরে উনার অফিসের আর্সেনিক পরীক্ষার সরবরাহ বাবদ দুই লাখ টাকার কোনো বরাদ্দ পাননি। এটাও ভুয়া প্রকল্প দেখানো হয়েছে। জনস্বাস্থ্য অফিসের প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, আমাদেরতো কোনো স্বাক্ষর লাগেনি তাই যে যেভাবে পারে প্রকল্প তৈরি করে টাকা হাতিয়ে নেয়। প্রকল্প তালিকায় আরো দেখা গেছে উপজেলার ৪টি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে রিং¯øাব বিতরণ বাবদ ৮ লাখ টাকার বিল পরিশোধ করা হয়েছে। অথচ তালিকার ১৮নং সিরিয়ালে শাল্লা উপজেলার বিভিন্ন দরিদ্র পরিবারের রিং¯øাব বিতরণ বাবদ দুই লাখ টাকার আরেকটি ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলণ করা হয়েছে। শুধু এখানেই থেমে নয়, একই অর্থ বছরে দিয়া এন্টারপ্রাইজের নামে ২০২২সালের ২৮ জুন একটি প্রকল্প দেখিয়ে ৬ লাখ ৮৩ হাজার ৮২৩ টাকা ঠিকাদারের ব্যাংক একাউন্টে পরিশোধ করা হয়েছে। পরে ৫জুলাই এই ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে (সিএ ৫৯০৯৯৩০৫৬১৭) নং চেকের পাতায় ৬ লাখ ৮৩ হাজার টাকা আরেকটি ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হয়েছে। তবে সংশ্লিষ্ঠ ঠিকাদার রতন চন্দ্র তালুকদার বলেন দিয়া এন্টারপ্রাইজের নামে যে প্রকল্পটি দেখিয়ে বিলের টাকা পরিশোধ করা হয়েছে সেটি ভুয়া প্রকল্প। এই প্রকল্পে কোনো কাজ করেননি তিনি। তিনি আরো জানান, এই কাজের বিষয়ে কিছুই জানেনা। ২০২২ সালের ২৮ জুন শাল্লা এলজিইডির উপসহকারি প্রকৌশলী নুরুজ্জামান মোবাইল ফোনে কল করে উনাকে ডেকে নেন। পরে এই প্রকৌশলী রতন তালুকদারের একাউন্টে কিছু বিলের টাকা পরিশোধ করেছেন বলে জানান। কিসের টাকা জানতে চাইলে তিনি জানান অফিসের কাজ করা হবে। তাই সেই টাকা তুলে দেওয়ার জন্য উনাকে চাপ প্রয়োগ করেন। উনি কিছুতেই রাজি না হলে অনেক ভয়ভীতি দেখান এই উপ-সহকারি প্রকৌশলী। পরে প্রকৌশলীর ভয়ে একই বছরের ৫ জুলাই ৬ লাখ ৮৩ হাজার টাকার স্বাক্ষরিত একটি চেক দেন তিনি। পরে এই চেকের মাধ্যমে শাল্লা সোনালী ব্যাংক শাখায় ০১০২১৯৬৬নং একাউন্টে ভুয়া প্রকল্পের টাকা ট্রান্সফার করেন প্রকৌশলীর এক বিশ^স্থ লোক।
এই বিষয়ে শাল্লা এলজিইডি অফিসের উপ-সহকারি প্রকৌশলী মো. নুরুজ্জামানের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ঠিকাদার কাজ করেছে বলেই বিল পেয়েছে। তবে অন্য একাউন্টে ট্রান্সফারের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু জানিনা যাচাই করে সংবাদ লিখার পরামর্শ দেন তিনি। এবিষয়ে তৎকালীন দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী মো. হানিফ মিয়া জানান, আমি ২০২২ সালের মার্চ মাসে বদলী হয়েছি। আমি থাকাবস্থায় এখানে কোনো ভুয়া বিল দেয়া হয়নি। পরে কি হয়েছে সেবিষয়ে আমি বলতে পারবো না। এগুলোর বিষয়ে নুরুজ্জামান সাহেব জানেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, এগুলোর বিষয়ে আমার জানা নেই। তালিকা দেখে প্রকল্পের বিষয়ে বলতে হবে।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম জানান, ভুয়া প্রকল্প দেখিয়ে বিল দেয়া কোনো ভাবেই সম্ভব নয়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃরাশিয়ান সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
