শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৪

শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত

নুরুজ্জামান শেখ, বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০  

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর পৌরসভা ৩নং ওয়ার্ড পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৭ আগস্ট দুপুর ২ ঘটিকায় পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র -১ বাচ্চু বেপারীর অফিস কার্যালয়ের সামনে তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর মাটি ও মানুষের নেতা পালং জাজিরা -১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী অন্যতম সদস্য জননেতা ইকবাল হোসেন অপু ।

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেছেন শরীয়তপুর ২ আসনের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল কুমার দে, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর সদর পৌরসভা মেয়র আব্দুর রব মুন্সি,এই অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কোতোয়াল, আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান এবিএম গিয়াসউদ্দিন পাহাড়।

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জল, এডভোকেট আলমগীর মুন্সীর , পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামী লীগ সদস্য ফারুক আহমেদ তালুকদার সহ নেতা কর্মী বৃন্দ , জেলা যুবলীগের সভাপতি নুহুন মাদবর,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাইজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুস সালাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খান স্বপন, থানা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু, সাধারণ সম্পাদক হোসেন সরদার, পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খোকন বেপারীসহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর মিলাদ মাহফিল অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের সম্পর্কে  কান্না ঝরা কন্ঠে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শরীয়তপুর ২ আসনের এমপি একেএম এনামুল হক শামীম, পালং জাজিরা এক আসনের এমপি ইকবাল হোসেন অপু ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনলবর্ষী বক্তা বাবু অনিল কুমার দে ও অন্যা অন্য সিনিয়র  নেতৃবৃন্দ ।


গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয় এবং দোয়া শেষে গণভোজের আয়োজন করা হয়। 

এই বিভাগের আরো খবর