শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৩

লাকসামে প্রতারক চক্রের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছে এক ব্যবসায়ী

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই ২০২০  

কুমিল্লার লাকসামে প্রতারক চক্রের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছে ক্ষুদ্র এক ব্যাবসায়ী। লাকসাম বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী মহিউদ্দীনকে ফাঁদে ফেলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশান্ত হয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করেছেন মহিউদ্দীন । সে পৌর শহরের ৭নং ওয়ার্ডের গাজীমুড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।


অভিযোগ সুত্রে জানা যায়, কুষ্টিয়া জেলায় মিরপুর থানার আমলা গ্রামের মুসা হাজী বাড়ী লিয়াকত মন্ডলের মেয়ে বিউটি খাতুন সুমাইয়ার সাথে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে গত ৩বছর পূর্বে লাকসামে ক্ষুদ্র ব্যবসায়ী মহীউদ্দীনের সাথে পরিচয় হয়। মহিউদ্দীনের দারিদ্রতার সূযোগ নিয়ে তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে  তার কাছ থেকে বিভিন্ন সময় নগদ ও বিকাশের মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। এমনকি শহরে বাসা বাড়ী করার স্বপ্নও দেখান সুমাইয়া।  দিন দিন সুমাইয়ার লোভনীয় নানাহ প্রস্তাব সন্দেহ হলে তার পূর্নাঙ্গ ঠিকানা জানতে গিয়ে অনেকটাই বিব্রত হয়ে পড়েন ওই ব্যবসায়ী। গত কয়েক দিন আগে তার পরিচয় পাওয়া যায় প্রতারক সুমাইয়ার স্বামী-সন্তান রয়েছে। সুমাইয়া কাছ থেকে টাকা মোবাইল ফেরত চাইতে গেলে ব্যবসায়ী মহিউদ্দীনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এমন কি এ বিষয়ে কোন প্রশাসনিক মাধ্যমে কিছু করতে চাইলে মহিউদ্দীন পরিবারের সবাইকে প্রানে মেরে ফেলার হুমকি দেয় ওই প্রতারক সুমাইয়ার স্বামী সহ তার পরিবারের লোকজন।
মহিউদ্দীন বলেন, স্থানীয় বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে বিভিন্ন  সময় প্রায় ১০লাখ টাকা সুমাইয়াকে বিকাশে এমনকি নগদ টাকা তুলে দেই। সুমাইয়া তার স্বামী নাহিদকে ভাই পরিচয় দিয়ে আমার বাড়ীতেও এসেছে কয়েক বার। আমি যখন বুঝতে পারছি প্রতারক চক্র আমাকে সর্বশান্ত করেছে। আমিতো প্রতারক চক্রের খপ্পরে পড়েছি। তারপর থেকেই সুমাইয়ার কাছে আমার দেওয়া টাকা ও মোবাইল দাবী করলে সে চলচাতুরীর আশ্রয় নেয়। এমন কি তার স্বামী নাহারুল ইসলাম নাহিদ (ভাই পরিচয়) তার শুশুর মোশারফ হোসেন, বড়বোন রোমানা বেগম, সুমাইয়ার পিতা লিয়াকত মন্ডল ও মাতা ফরিদা বেগম সহ চক্রের সকল সদস্য তাদের মোবাইল ফোনে একাদিক বার টাকার জন্য সুমাইয়াকে চাপ দিলে আমাকে প্রাণনাশ সহ নানাহ ভয়-ভিতী দিয়ে আসছে। ঐ সব প্রতারক চক্রদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি।


এ ব্যাপারে লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এই বিভাগের আরো খবর