শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৩

রাতে ঝগড়ার পর স্ত্রীকে হত্যা, সকালে থানায় হাজির স্বামী

মিজানুর রহমান ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন ২০২৪  

ফেনীতে ঝগড়ার এক পর্যায়ের স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। পরে তিনি থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন।

বুধবার ভোরে জেলার সোনাগাজী উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সিনথিয়া ইসলাম খুশবু। আটক স্বামীর নাম আক্কাস রনি। তারা ওই এলাকায় ভাড়ায় থাকেন। পেশায় জুতা বিক্রেতা রনির গ্রামের বাড়ি ভোলায় এবং খুশবুর বরিশালে। 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় পলাশ জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়। মঙ্গলবার রাতে বাসায় তরকারি আনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কলহ শুরু হয়। সারারাত ঝগড়া করে এক পর্যায়ে ভোরে খুশবুকে বটি দিয়ে দিয়ে কুপিয়ে হত্যা করে রনি। পরে সকাল সাড়ে সাতটার দিকে থানার সামনে এসে তিনি এক পুলিশকে ঘটনাটি জানান। পরে ঘটনাস্থলে গেলে এর সত্যতা পাওয়া যায়। 

‘মাদক কারবারি’র বাড়ি খুঁড়ে মিললো মানুষের কঙ্কাল‘মাদক কারবারি’র বাড়ি খুঁড়ে মিললো মানুষের কঙ্কাল
তিনি জানান, লাশ উদ্ধার ও সুরতহাল করা হয়েছে। খুশবুর হাত, গলা ও কানে কোপের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। খুশবুর পরিবারে খবর দেওয়া হয়েছে। 

এই বিভাগের আরো খবর