শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭০

যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার বদ্ধপরিকর

মোঃ হুমায়ুন কবির বাপ্পি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০  

বিশ্ব যুব দক্ষতা দিবস’ উপলক্ষে ‘অদম্য যুবকদের জন্য দক্ষতা- SkILLS for a resilient YOUTH’ – এ প্রতিপাদ্য বিষয়ের উপর  যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনলাইনভিত্তিক এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব জনাব মোঃ আখতার হোসেন উপস্থিত ছিলেন। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব আখতারুজ জামান খান কবির (অতিরিক্ত সচিব)। যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, ৮টি বিভাগীয় জেলা ও অন্যান্য ২০টি জেলার উপপরিচালক/কো-অর্ডিনেটর/ডেপুটি কো-অর্ডিনেটর, ৬৪ জেলা হতে যুব সংগঠক, সাবেক ও বর্তমান প্রশিক্ষণার্থীগণ এ আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন।

বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল. এমপি – বলেন এ মহান নেতার জন্ম শতবার্ষিকীতে কেউ কর্মহীন থাকবে না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা  বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন এর অভিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে অর্জনে সরকার বদ্ধপরিকর।


মাননীয় মন্ত্রী আরও বলেন বর্তমান সরকার তরুণ ও যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদানে বদ্ধপরিকর। বর্তমান সরকারের মূল অঙ্গীকার “তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি”। তারুণ্যের শক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি উপজেলায় ‘যুব প্রশিক্ষণ-বিনোদন’ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর এবং Social Development Foundation(SDF) এর মধ্যে ৫(পাঁচ) বছর মেয়াদি একটি MoU স্বাক্ষরিত হয়। এ MoU এর আওতায় ৬০০০ জন যুবক ও যুবনারীকে যুব উদ্যোক্তায় পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

যুব সংগঠকগণ, সাবেক এবং বর্তমান প্রশিক্ষণার্থীবৃন্দ এধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এই বিভাগের আরো খবর