মহানবী (সা:)কে কটূক্তি, মধ্যরাতের অভিযানে চুয়েটছাত্র গ্রেফতার
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২১
ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে উদ্দেশ্য করে নোংরা, বিদ্বেষপূর্ণ ও অশালীন মন্তব্য করার দায়ে সৌরভ চৌধুরী (২৪) নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার ভোর ৪টার দিকে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম'র নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি চৌকস দল চট্টগ্রাম মহানগরীর উত্তর নালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৩টায় ২০/৩০ জন পুলিশ সদস্য উত্তর নালাপাড়ার ১৩৫নং বাসাটি (হাজী ইয়াকুব মঞ্জিল) ঘিরে ফেলে। পরবর্তীতে পূর্বসংবাদের ভিত্তিতে ওই ভবনের ৭ তলায় অভিযান চালিয়ে ব্যবহৃত স্মার্টফোনসহ সৌরভকে আটক করে নিয়ে যায় তারা। এ সময় সার্কেল এএসপি আনোয়ার হোসেন শামীম ছাড়াও উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন এবং সেকেন্ড অফিসার অজয় দেব। আটক সৌরভ চৌধুরীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, গত ১৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহম্মদ (স:)-কে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সৌরভ চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই কটূক্তি করেন। তার এমন উগ্র আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চুয়েটের অন্যান্য শিক্ষার্থীরা। চুয়েট আড্ডাবাজ নামক একটি গ্রুপ থেকে তার কটূক্তি সম্বলিত স্ক্রিনশট ভাইরাল হলে সাধারণ শিক্ষার্থীরা তার বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
শিক্ষার্থীরা জানায়, সৌরভ শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী একজন ছাত্র। তিনি বর্তমানে পুরকৌশল বিভাগের সর্বোচ্চ সিজিপিএ ধারণ করছেন।
পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শহীদুল ইসলাম বলেন, তিনি হয়তো এখন শিক্ষক হবেন, পরে বিভাগীয় প্রধান কিংবা ডিন হবেন, কোনও হলের প্রভোস্ট কিংবা ছাত্র কল্যাণ এর পরিচালক হিসেবেও তাকে দায়িত্ব দেওয়া হরে পারে। অথবা সরকারি বড় কোনও দপ্তরের কোনও নীতিনির্ধারক-এর পদেও বসতে পারেন। কিন্তু তার যে ধরণের মন-মানসিকতার বহিঃপ্রকাশ আমরা দেখলাম তাতে অদূর ভবিষ্যতে আমরা, বিশ্ববিদ্যালয় তথা দেশের জনগণ শঙ্কা বৈ ভালো কিছু আশা করতে পারছে না।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা বিষয়টি ইতিমধ্যেই জেনেছি। আমি নিজেও চুয়েট আড্ডাবাজে মুসলিম অমুসলিম সবার বক্তব্য পড়েছি। তারা তাদের ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করার পাশাপাশি তার শাস্তির দাবিও জানিয়েছে। এসব বিষয়ে আসলে কোনও ছাড় দেওয়ার সুযোগ নাই। তথ্য উপাত্তের ভিত্তিতে আগামীকাল শৃঙ্খলা কমিটির আলোচনা সভা হতে পারে।
এ প্রসঙ্গে গ্রেফতার অভিযানের নেতৃত্বে থাকা চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ফেসবুকে ধর্মীয় উষ্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী মন্তব্য করায় গতরাতে আসামি সৌরভ চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এই প্রেক্ষিতে চট্টগ্রাম নগরের নালাপাড়া এলাকা থেকে আমরা তাকে গ্রেফতার করি।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে নবী করিম (স:)-কে নিয়ে কটূক্তি করায় রায়হান রোমান নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করে চুয়েট প্রশাসন।
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- পাতানো নির্বাচন মেনে নেবে না মানুষ: জামায়াত
- নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে ১ লাখ ৮৭ হাজার পুলিশ
- সিনেমা মুক্তির তারিখে সমঝোতায় সালমান-অক্ষয়
- নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
- ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
- শেষ হলো নির্বাচনি প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ
- রমজান ও গরমে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা
- বাস-ট্রেন-লঞ্চে ভোগান্তি, বাড়তি ভাড়া ও যানজট—গ্রামমুখী মানুষের ঢল
- আইসিসির বিবৃতি: বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- দুই দেশের অংশীদারত্ব বাড়াতে নির্বাচনের পর পল কাপুরকে ঢাকায় আসছে
- লাকসামে জামায়াতে ইসলামীর শেষ দিনের বিশাল গণসংযোগ
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
