শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৬

ভূঞাপুরে র‌্যাব’র সেলাইমেশিন ও স্কুল ব্যাগ বিতরণ

মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০  

প্রতিবন্ধীদের দক্ষ, স্বনির্ভর ও স্বাবলম্বীর লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাইমেশিন ও স্কুল ব্যাগ বিতরণ করেছে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খায়রুল ইসলাম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২টি সেলাইমেশিন ও ৩৫টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রওশন আলী, সিনিয়র ডিএডি মো. ইব্রাহীম খলিল, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, ভূঞাপুর প্রেসক্লাব’র সভাপতি শাহ্-আলম প্রামাণিক, গোবিন্দাসী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. স্বপন আহমেদ প্রমুখ।
 

এই বিভাগের আরো খবর