শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৭৯

ভান্ডারিয়ায় মঞ্জুর ঘরে ফাটল : জাতীয় পার্টির ৮ নেতার পদত্যাগ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি তে ভাঙন ধরেছে। নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার দুই দিনের মাথায় পদত্যাগ করেছেন ২২ সদস্য বিশিষ্ট কমিটির ৮ যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল ৪টায় ভান্ডারিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা পদত্যাগেরর ঘোষণা দেন। খোদ জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নিজ এলাকায় দলের মধ্যে ফাঁটল ভিন্ন দৃষ্টি দেখছেন রাজনীতিবিদরা। এটি জেপি’র জন্য আসনি সংকেত হতে পারে বলেও মনে করেন তারা।
 
জানাগেছে, ‘গত ১ জুলাই জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া উপজেলা জেপি’র পূর্বের কমিটি বিলুপ্ত ও নতুন ২২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এ কমিটিতে মো. মনিরুল হক মনি জোমাদ্দারকে আহ্বায়ক করা হয়।

এছাড়াও মো. মাহিবুল হোসেন মাহিমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ গোলাম সরোয়ার জমাদ্দারকে যুগ্ম আহ্বায়ক ও পৌর কমিটির উপদেষ্টা মো. আতিকুল ইসলাম উজ্জল তালুকদারকে সদস্য সচিব করা হয়।

এদিকে কমিটি গঠনেরর এক পরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছেন আট যুগ্ম আহ্বায়ক। বৃহস্পতিবার বিকালে হওয়া ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা।

লিখিত বক্তব্যের মাধ্যমে ‘বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ড্যাব নেতা ডাঃ রফিকুল কবির লাবু তালুকদার এর ছোট ভাই বিএনপি নেতা আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদারকে সদস্য সচিব করায় অশোন্তশ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের দাবি ঘোষিত কমিটি বিলুপ্ত করে নতুন সদস্য সচিব করে পুনরায় কমিটি গঠন করতে হবে। এ দাবি বাস্তবায়নে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নিকট অনুরোধ জানান।
 
এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নব গঠিত আহ্বায়ক কমিটির আট যুগ্ম আহ্বায়ক যথাক্রমে, সিদ্দিকুর রহমান টুলু, মতিউর রহমান মৃধা, মজিবর রহমান চৌধুরী, আঃ হাই হাওলাদার, মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, খালেকুজ্জান নিপু, শাহ আলম (মেম্বার) ও নজরুল ইসলাম বাচ্চু, মেম্বার এ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনির হোসেন, মো. শহীদুল ইসলাম রাজু মল্লিক প্রমুখ।

এই বিভাগের আরো খবর