শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৭

ব‌রিশাল নগ‌রীর কা‌শিপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

ব‌রিশাল নগ‌রীর কা‌শিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হ‌য়ে‌ছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিপুর বাজারসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কাশিপুর এলাকার মিজান জোমদ্দারের ছেলে হাসেম (৪০) ও এয়ারপোর্ট থানাধীন এলাকার আবদুর রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, আজ সকালে একটি অটোরিকশাকে দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার যাত্রী হাসেম ও সালেহা বেগম গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সালেহা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে হাসেমকে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানোর পর তাঁরও মৃত্যু হয়।

ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, হাসেমকে ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। উভয়ের মরদেহ হাসপাতালের লাশ রাখার কক্ষে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর