বিআরটিএ অফিসের ভেতরে কর্মকর্তা সেজে কাজ করে দালাল
ওয়াফিক শিপলু বগুড়া:
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৪
বগুড়ার (বিআরটিএ) অফিসে চোখ পড়লেই দেখা যায় পাখির মতো ছিন্নবিচ্ছিন্ন হয়ে আছেন দালাল চক্র! (বিআরটিএ) অফিসে সেবা নিতে গেলেই পাখির মতো ছিন্নবিচ্ছিন্ন হয়ে থাকা দালাল চক্রটির ফাঁদে পা দিচ্ছেন অনেকেই।
বিআরটিএ অফিসের ভেতরে চেয়ার-টেবিলে বসে কাজ করেন এসব প্রভাবশালী দালাল।
সেবাপ্রার্থীদের সবচেয়ে বেশি ভোগান্তি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায়। আগে থেকে অগ্রিম টাকা না দিলে পরীক্ষায় অকৃতকার্য করা হয়। ঝামেলা এড়াতে মোটা দাগে টাকা দিয়ে নীরবে কাজ সারছেন সেবাপ্রার্থীরা।
বিআরটিএর নিয়ম অনুযায়ী, শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযানের লার্নার ড্রাইভিং লাইসেন্স ফি ৫১৮ টাকা। মোটরসাইকেল ও হালকা মোটরযানের লার্নার ড্রাইভিং লাইসেন্স ফি ৭৪৮ টাকা। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য ৫ বছর মেয়াদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি ২ হাজার ৮৩২ টাকা। ১০ বছর মেয়াদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ব্যাংকে জমা দিতে হয় ৪ হাজার ৫৫৭ টাকা। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কেউ অকৃতকার্য হলে পুনরায় পরীক্ষার জন্য আরও ২৩০ টাকা দিয়ে আবেদন করতে পারেন। আর লার্নার কার্ডের মেয়াদ ফুরিয়ে গেলে তার নবায়ন ফি ২৮৮ টাকা। এ সকল প্রকার ফির সঙ্গে ১৫ শতাংশ ভ্যাটযুক্ত করা আছে। অথচ এই ড্রাইভিং লাইসেন্স করতে এসে একেকজনকে খরচ করতে হচ্ছে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা।
এসব বিষয়ে জান জানতে চাইলে বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, অফিসে দালালের কোনো স্থান নেই। অফিসের বাইরে, ফটোকপির দোকানে কিছু সংখ্যক মানুষ এসব অনিয়ম করার চেষ্টা করে।
অনুসন্ধানে জানা গেছে, দালালের সঙ্গে চুক্তির মধ্যে নির্ধারিত ফি ব্যাংকের মাধ্যমে সরকারি খাতে চলে যায়। বাকি ৫ থেকে ৭ হাজার টাকা দালালদের হাত হয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সংশ্লিষ্ট সবার পকেটে যায়। যার অন্তত ২ হাজার ৫০০ টাকা খরচ হয় শুধুমাত্র পরীক্ষায় পাস নিশ্চিত করার জন্য।
গত ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রæয়ারী পর্যন্ত বগুড়া বিআরটিএ অফিসে ঘুরে ও বিভিন্নজনের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।
গত ২৯ জানুয়ারি বেলা ১১টার দিকে বিআরটিএ অফিসের বাইরে একাধিক পরীক্ষার্থীকে লাইনে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। লিখিত পরীক্ষার পর ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন তারা। এদের মধ্যে দুজনের কাছে জানতে চাওয়া হয়- পরে যদি দেখেন ফেল করেছেন, কী করবেন? এমন প্রশ্নে তাদের একজন হাসেন। বলেন, ‘তবারক’ দিয়ে আসা হয়েছে।
বগুড়ার বিআরটিএ অফিসের ভেতর বসেন দালাল, চুক্তিতে করে দেন লাইসেন্স!
নাম প্রকাশ না করার শর্তে বগুড়া সদরের চেলোপাড়ার এলাকার এক বাসিন্দা জানান, আমি নিজেই আবেদন করে লিখিতও ভাইভা পরীক্ষা দিয়ে ছিলাম পরীক্ষা ভালো হওয়ার সর্তে ও ফেল করেছিলাম। এ জন্য এবার লোক ধরেছি।
তার সামনে থাকা আরেক যুবক বলেন, ভাই এখানে কাজ নিতে হলে আপনাকে টাকা খরচ করতেই হবে। না হলে ভোগান্তি থাকবেই। আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য ১৫ হাজার টাকা দিতে হয়েছে। নাম জানতে চাইলে বলেন, নাম শুনে কী করবেন? নাম-পরিচয় দিয়ে আবার হয়রানিতে পড়তে হবে।
একই লাইনে গাইবান্ধার সদর থেকে হালকা যানের অপেশাদার লাইসেন্স করাতে এসেছেন আশরাফুল।তিনিও ১২ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স করার জন্য। আশরাফুল জানান, যেখান থেকে গাড়ি চালানো শিখেছেন সেখান থেকেই লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এভাবে করলে ঝামেলা করা লাগে না। একসঙ্গে অনেকগুলো ফাইল থাকায় বিআরটিএর লোকজন মোটা টাকা পায়।
এ লাইনের আশপাশে পাঁচজন ব্যক্তি ছিলেন। তারা নিজেদের লোককে লাইন ছাড়ায় ভেতরে পাঠিয়ে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার ব্যবস্থা করেন। কাজ শেষে আবার পরীক্ষার রোমের দিকে ইশারায় নিয়ে যান। দুপুর ১১টায় ওই পাঁচজনের মধ্যে ২ জনকে আবার দেখতে পেয়ে পরিচয় গোপন করে এই প্রতিবেদক কথা বলেন। লাইসেন্স করিয়ে দিতে পারবেন কিনা জানতে চাইলে হাবিল পরিচয় দেওয়া ওই যুবক বলেন, ভাই আমি নিয়মিত আসি না। পরিচিত ও দলের লোকজনদের টুকটাক কাজ করে দিই। তবে তিনি বুদ্ধি দেন লার্নার কার্ড করার পর অফিসের কাউকে ২ হাজার থেকে ২৫০০ টাকা দিলে কাজ সহজে হয়ে যাবে। খরচও কম লাগবে। আর আলাদাভাবে করলে ১৩ থেকে ১৫ হাজার টাকা দিতে হবে।
পরদিন দুপুরে বিআরটিএ অফিসের সামনে সাদ্দাম নামে এক ট্রাকচালককে অনেকক্ষণ বসে থাকতে দেখা যায়। এক সময় একজন ব্যক্তি তার কাছে এসে বলেন, টাকা লাগিয়ে দাও। কাজ হয়ে গেছে। এমন কথা শুনে পঙ্কচ কাছে আসার কারণ জানতে চাওয়া হয়। বগুড়ার শিবগঞ্জের মোকামতলা এলাকার এই বাসিন্দা পঙ্কচ বলেন, ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে। সেটা নেওয়ার জন্য এসেছি। এর আগে কয়েক মাস আগে এই ভাই আমার লাইসেন্স করে দিয়েছেন। কোনো ঝামেলা হয়নি। সেই লাইসেন্স হারানোর জন্য আবার তার কাছে আসা।
নিজে অফিসে গিয়ে করেননি কেন এমন প্রশ্নের জবাবে বলেন, ভাই ওটাও দেখছি। ওরা টাকা খাবেই। মাঝখান থেকে শুধু দিনের পর দিন ঘুরাবে।
তার কাছে থেকে আব্দুল আজিজ নামে ওই দালালের মোবাইল নম্বর নিয়ে কথা হয়। আব্দুল আজিজ মোটরসাইকেল ও হালকা যানের ক্ষেত্রে একটি ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার জন্য ১২ হাজার টাকা চান। তিনি জানান, ১১ হাজার টাকা লাগবেই। আর পরীক্ষার দিন শুধু হাজির হতে হবে। বাকিটা তিনি দেখবেন।
দালালদের এসব কর্মকান্ড নিয়ে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) কথা বলতে গেলে অস্বীকার করেন বগুড়া বিআরটিএ অফিস কর্তৃপক্ষ। অথচ এই অফিসের নিচ তলার ভেতরে চেয়ার-টেবিলে বসে কাজ করেন দালালরা। সেদিনও নিচ তলায় গেলে আল-আমিন নামে এক ব্যক্তিকে কাগজপত্র নিয়ে কাজ করতে দেখা যায়। কিন্তু ক্যামেরার দিকে চোখ পড়তেই তড়িঘড়ি করে অফিস থেকে বের হয়ে যান আল-আমিন। যাওয়ার সময় কোন পদে কাজ করেন প্রশ্ন করলে তিনি শুধু বলেন, আমি কিছু জানি না।
এই আল-আমিন দীর্ঘদিন ধরে বগুড়া বিআরটিএ অফিসের ভেতরে বসে দালালির কাজ করেন। জেলার এই অফিসে সহকারী পরিচালক ছাড়া আরও ১০ জন নিয়োগপ্রাপ্ত জনবল রয়েছে। এর বাইরে আর কেউ অফিশিয়ালি এখানে কাজ করেন না।
এদের নাম বলার পরও তাদের উপস্থিতির বিষয়টি অস্বীকার করেন, সহকারী পরিচালক এটিএম ময়নুল হাসান। তিনি বলেন, এখানে আমরা ছাড়া আর কেউ নেই। আপনি কাদের কথা বলছেন তা জানি না। আমার অফিসে দালালের কোনো স্থান নেই।
তবে আলাপের একপর্যায়ে সহকারী পরিচালক বলেন, অফিসের বাইরে, ফটোকপির দোকানে কিছু মানুষ এসব অনিয়ম করার চেষ্টা করে। এ ছাড়া মোটর মালিক সমিতির লোকজন একটু চাপ দেয়। তবে আমরা কাউকে প্রশ্রয় দেই না। এ জন্য আমরা মাঝেমধ্যে মোবাইল কোর্ট দিয়ে তাদের ধরার চেষ্টা করি।
বিআরটিএর একটি সূত্র বলছে, বিআরটিএতে সবচেয়ে বেশি সংকট জনবলের। এই সংকটের সুযোগটাই নেন দালালরা।
এমন সংকটের কথা স্বীকার করলেও সহকারী পরিচালক ময়নুল হাসান অবশ্য দাবি করেন, বগুড়া অফিস চালানোর জন্য ১০ জন লোকবলই যথেষ্ট।
যানবাহন চালানোর সময় গাড়ির নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স রাখা আইনের একটি অংশ বলে মন্তব্য করেন বগুড়া জেলা ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। তিনি বলেন, গাড়ির নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স নিজের নামে করে নেওয়া এবং সাথে রাখা এক রকম আইনগত বিষয়। আর এটা না রাখা মানে আপনি আইনকে সম্মান করছেন না। দেখা গেছে বেশিরভাগ অপরাধ সংঘটিত হয় অনিবন্ধিত যানবাহন দিয়ে। আবার যারা চালান তাদেরও ড্রাইভিং লাইসেন্স থাকে না। নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া ব্যক্তিকে বেআইনি কর্মকাণ্ডে জড়িত মনে করা স্বাভাবিক।
আইন ভঙ্গকারীর ক্ষেত্রে করণীয় সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বর্তমানে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আমরা আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় অবৈধ যান ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। এ ক্ষেত্রে সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট থেকে তার ওপরের যে কোনো কর্মকর্তা এই আইন অনুযায়ী জরিমানা করে থাকেন। একই সঙ্গে প্রয়োজন বোধ করলে যানবাহন আটক করতে পারেন তিনি। এ ছাড়া বিআরটিএ বা জেলা প্রশাসন প্রয়োজনে অভিযান পরিচালনা করতে পারে।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
