শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৪

বাংলামোটরের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ৯ জুন ২০১৯  

রাজধানীর বাংলামোটরের বহুতল ভবনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খাতুম জানান, বাংলামোটরে সময় টিভির পাশে একটি ভবনের ৫ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

বেলা ১টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন কুলিংয়ের কাজ চলছে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করবে বলে জানান লিমা খানম।

এই বিভাগের আরো খবর