বর্তমান প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে- কমান্
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২
নগরীর কান্দিরপাড়ে বীরচন্দ্র পাঠাগারের মুক্তিযুদ্ধ কর্ণারে কমান্ডার সফিউল আহমেদ বাবুলের উদ্যোগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ড কর্তৃক “বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতার স্মরণে স্মরণ সভা” অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাদের স্মরণে নিরবতা পালন করেন উক্ত সভার সকল অতিথিবৃন্দ । যাদের স্মরণে এই সভার আয়োজন করা হয় তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা কাজী জহিরুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন খসরু, বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এবং মরহুম মিজানুর রহমান আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী বলেন, কাজী জহিরুল কাইয়ুম বৃহত্তর কুমিল্লার সর্বজনবিদিত নেতা ছিলেন এবং এখনো সবার মনে বিরাজ করছেন। ঠিক তেমনি ভাবে খোরশেদ আলম স্যার সহ আব্দুল মতিন খসরু ভাই এবং আজ যাদের স্মরণে কমান্ডার বাবুল সাহেব এই সভার আয়োজন করেছেন তারা সকলেই একেকজন ছিলেন লিডার। তারা সকলে আমাদের গর্ব। কমান্ডার বাবুলের আয়োজন সত্যিই বিরল যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। আর কোন জেলায় কোন জেলা কমান্ডার এরকম আয়োজন করেছেন বলে আমার জানা নাই। আশা করি এই স্মরণ সভা ধারাবাহিকভাবে আরও স্মরণী ও বরণীয় সকলের জন্য আয়োজিত হবে। সভার এক পর্যায়ে কমান্ডার শাহজাহান সাজু বলেন, বিশিষ্ট এই মুক্তিযোদ্ধাদের শুধু স্মরণ সভা করলেই হবে না তাদের অনুসরণ অনুকরণ করতে হবে। আমাদের বয়স হয়েছে তো কি হয়েছে, এখনো আমরা দেশের যে কোন পরিস্থিতিতে মাঠে নামার জন্য মনমানসিকতা থাকতে হবে। আমাদের সন্তানদের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এই বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের জীবনাচরণ সমন্ধে সম্যক জ্ঞান ছড়িয়ে দিতে হবে। তাহলে তারা আর পথভ্রষ্ট হবে না। সভাপতির বক্তব্যে কমান্ডার সফিউল আহমেদ বাবুল বলেন, বিশিষ্ট এই মুক্তিযোদ্ধারা সাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। শুধু স্বাধীনতা অর্জনই নয় একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতকে শক্তিশালী করে তুলতে এদের অনেকেই কাজ করে গেছেন। আমাদের জীবনের এই শেষ প্রান্তে এসে আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের মনে রাখতে হবে মুক্তিযোদ্ধাদের একমাত্র পথনির্দেশক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা এবং তারই কন্যা মুক্তিযোদ্ধাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনার কথা। আমাদের সন্তানদের এবং বর্তমান প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে। তাদের উজ্জিবীত করতে হবে যাতে তারা আমাদের পরে দেশের হাল ধরতে পারে। তারা যাতে পথভ্রষ্ট না হয় সেজন্য তাদের কাছে বিএনপি-জামাত-শিবিরের আসল পরিচয় তুলে ধরতে হবে। দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাজাকার, আল-বদর, বিএনপি-জামাত-শিবিরের লোকগুলো দখল করে আছে। তারা যাতে সেদিকে অগ্রসর না হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে পারে সেদিকে নজর দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছেন তা আরকোন সরকার দেয় নাই। সবাই মুক্তিযোদ্ধাদের শুধু অবহেলা করে গেছেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদেরকে প্রতিমাসে ২০ হাজার করে সম্মানীভাতা দিচ্ছে। অথচ বিএনপি জামাত মাথাপিছু স্বল্প টাকা খরচ করেই বিভিন্ন এলাকায় মিটিং মিছিল এবং বিভিন্ন কর্মসূচীতে মানুষ ভাড়া করছে। আমাদের জন্য এটা লজ্জার বিষয়। প্রত্যেকটা এলাকাতে যদি একজন মুক্তিযোদ্ধাও এসব মিটিং মিছিলে বাধা প্রদান করতো তাহলে তারা এতটা তৎপরতা চালাতে পারতো না। আগামীতে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বিএনপি-জামাত বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার শৈলপতি নন্দন চৌধুরী, সাংগঠনিক কমান্ডার জাহিদ হাসানসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ। এসময় বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ উপস্থিত ছিলেন।
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
