শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৬

বরগুনায় বিশিষ্ট আইনজীবীর করোনায় মৃত্যুতে সকল মহলে শোক

অলিউল্লাহ ইমরান, বরগুনাঃ 

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০  

বরগুনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, প্রগতিশীল সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষক কমল কান্তি দাস শুক্রবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু বরন করেন। আ্যাডঃ কমল কান্তি দীর্ঘদিন,উচ্চ রক্তচাপ,ডায়াবেটিক ও হ্রদরোগে আক্রান্ত ছিলেন। 

শুক্রবার বিকালে শ্বাস কস্ট শুরু হলে দ্রুত তাকে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখান থেকে করোনার নমুনা সংগ্রহের পরে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্হায় শুক্রবার রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। আ্যাডঃ কমল কান্তির মৃত্যুতে বরগুনা জেলা আইনজীবী সমিতি,বরগুনা প্রেসক্লাব,সম্মিলিত সাংস্কৃতিক জোট,খেলাঘর,উদীচী, মহিলা পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

আ্যাডঃকমল কান্তি ১৯৭৮ সাল থেকে বরগুনায় আইনপেশায় যুক্তহন। একজন বিশ্বস্ত সফল আইনজীবী হিসাবে খ্যাতি অর্জন করেন। তার মেয়ে অনামিকা দাস বুলবুলি বরগুনায় আইন পেশায় রয়েছেন। ছেলে আমেরিকা প্রবাসী প্রকৌশলী তন্ময় দাস। স্রী বেবী দাস মহিলা পরিষদের সহ-সভাপতি, সাগরপাড়ী খেলাঘরের সভাপতি।

বরগুনা জেলায় আজ পর্যন্ত সিভিল সার্জন অফিসের তথ্যমতে ৮৪১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্য মারা গেছেন,১৯ জন।

এই বিভাগের আরো খবর