শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৫২

বরগুনায় অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের আলোকে অনলাইন কুইজ প্রতিযোগিতা

অলিউল্লাহ ইমরানঃ

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বরগুনা জেলা প্রশাসন অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগীতার আয়োজনের উদ্দোগ নিয়েছে।
 
আজ বুধবার বিকাল ৫ টায় জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন, অনলাইন কুইজ প্রতিযোগীতা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা মেজিস্টেট মোঃ আশ্রাফুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মেজিস্টেটগন উপস্হিত ছিলেন।

সংবাদ সন্মেলনে জানানো হয়,জাতির জনকের জীবন ও কর্মের উপর অনলাইন ভিত্তিক এই কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগীতার জন্য "বঙ্গবন্ধুর আলোচিত" অসমাপ্ত আত্মজীবনী "বইটি নির্ধারন করা হয়েছে। অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করে বরগুনা জেলার সর্বস্তরের নাগরিক এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন। সাধারন মানুষ আরো গভীর ভাবে বঙ্গবন্ধুকে জানতে পারে এবং তার আদর্শকে কাজে লাগাতে পারে এ জন্যই জেলা প্রশাসনের এ আয়োজন।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন,বঙ্গবন্ধুর নির্দেষে এবং নেতৃত্বে ৩০ শহীদ আর ২ লক্ষ মা- বোনের ত্যাগ আর ইজ্জতের বিনিময় অর্জিত আমাদের স্বাধীন বাংলাদেশ। সকলকে মুক্তিযুদ্ধ -বঙ্গবন্ধুর সম্পর্কে বেশী করে জানতে হবে।আর এ জন্য সকল বয়সের মানুষের গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী " গ্রন্থটি পড়া প্রয়োজন।

বরগুনার ওয়েবপোর্টালে  www.barguna.gov.bd এ অনলাইন কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের ১৪ আগস্ট রাত ১২ টার মধ্য রেজিস্ট্রেশন করতে হবে বলে জানানো হয়।

এই বিভাগের আরো খবর