শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৫

বরগুনা জেনারেল হাসপাতালে হাই ফ্লো নাজাল কোনোলা মেশিন হস্তান্তর

অলিউল্লাহ ইমরানঃ

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০  

আজ বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহর নিকট "আমাদের জন্য আমরা" সামাজিক সংগঠনের আহবানে সাড়া দিয়ে ব্যাক্তিগত উদ্দোগে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের জন্য জেলা প্রশাসকের নিকট আওয়ামীলিগ নেতা মশিউর রহমান শিহাব ১ টি হাই ফ্লো নাজাল কোনোলা মেশিন ও ৫ টি ইউপি এস,মেশিন হস্তান্তর করেন।

এ সময় সিভিল সার্জন ডাঃ হুমাউন শাহিন খান,করোনা ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কামরুল আজাদ,বরগুনা পাবলি পলিসি ফোরামের আহবায়ক মোঃ হাসানুর রহমান,নাগরিক কমিটি সম্পাদক মনির হোসেন কামাল,আমাদের জন্য আমরা, সংগঠনের আহবায়ক মুশফিক আরিফ,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ সহ নির্বাহী মেজিস্টেট ও সাংবাদিকরা উপস্হিত ছিলেন।

২৪ জুন সাংবাদিক মুশফিক আরিফ আমাদের জন্য আমরা " সংগঠনের পক্ষ থেকে হাসপাতালে হাই ফ্লো নাজাল কোনোলা মেশিন ক্রয়ের সহযোগিতা চেয়ে একটি পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যম।  আজ পর্যন্ত ৪ টি হাই ফ্লো নাজাল কোনোলা মেশিন স্হাপন হয়েছে। আওয়ামীলিগ নেতা মশিউর রহমান শিহাব মেশিন হস্তান্তর করে বলেন,আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাইনিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়েছি। মানুষের কল্যানে কাজ করার যে শিক্ষা বঙ্গবন্ধু শিখিয়েছেন আমি সেটাই করার চেস্টা করছি।
 
জেলা প্রশাসক আওয়ামীলিগ নেতা এবং আমাদের জন্য আমরা"র সংগঠকদের মানবতার সেবায় বরগুনাবাসীর এউদ্দোগকে স্বাগত জানিয়ে বলেন,সরকারকে সহযোগীতার যে দৃষ্টান্ত আপনারা রাখছেন অন্যদের জন্যও তা অনুসরনীয় হয়ে কাজ করবে।

বরিশাল বিভাগে বরগুনা জেনারেল হাসপাতালেই প্রথম নাগরিক উদ্দোগে হাই ফ্লো নাজাল কোরোনা মেশিন স্হাপন করা হলো। ইতোপূর্বে নাভানা গ্রুপের পক্ষ থেকেও একটি মেশিন হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরো খবর