ফরিদপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন দোলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
দোলনের পক্ষে তার প্রতিনিধিরা মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। এর আগে গত রবিবার ফরিদপুর-১ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
গত শনিবার সকালে প্রার্থী হতে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলফাডাঙ্গার কামারগ্রামে জন্ম নেওয়া মানবহিতৈষী পুরুষ প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরী আরিফুর রহমান দোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের সূর্য সৈনিক। কলেজজীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির হাতেখড়ি নেন তিনি।
আরিফুর রহমান দোলন গোটা অঞ্চলে শিক্ষা, উন্নয়ন, মানবসম্পদে ভূমিকার পাশাপাশি একজন সাংবাদিক হিসেবেও দেশের উন্নয়ন, অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছেন। তিনি জাতীয় দৈনিক ঢাকা টাইমস, অনলাইন পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক।
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন গুরুত্বপূর্ণ ফরিদপুরে-১ আসনে দীর্ঘ দুই দশক ধরে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন। প্রপিতামহের নামে দোলনের গড়া সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন গোটা অঞ্চলের দুস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরলস ভাবে নানা ধরনের জনসেবামূলক কাজ করছে।
কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলায় ১০ হাজারেরও বেশি মানুষের চিকিৎসা দিয়েছে। কয়েক হাজার শিক্ষিত বেকার তরুণ-তরুণীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, ২০ হাজারেরও বেশি কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের মাঝে ছাতা বিতরণ করেছে। এছাড়া নিয়মিতভাবে অসহায় মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের নানাভাবে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে।
ফরিদপুর-১ আসনের উন্নয়নে দোলন ব্যক্তিগতভাবে এবং সরকারি দপ্তরে দৌড়ঝাঁপ করে সর্বাত্মক নিজেকে সম্পৃক্ত রেখেছেন দুই দশক ধরে। তার ঐকান্তিক প্রচেষ্টায় কামারগ্রামে সরকারি অর্থায়নে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-টিটিসি হয়েছে, যেটি গোটা অঞ্চলে অনেক দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখছে।
এছাড়াও দোলন শিক্ষামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানা প্রতিষ্ঠান গঠনে ভূমিকা রাখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বদান্যতায় শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ, কবরস্থান ও শ্মশানসহ অন্যান্য স্থাপনা সংস্কারেও দোলনের বহুমুখী উদ্যোগ ফরিদপুর-১ আসনের লাখো মানুষের প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা বলছেন, তিন উপজেলায় যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট উন্নয়নের পাশাপাশি নানা সঙ্কটে দোলন সবসময় পরমাত্মীয়ের মতো মানুষের পাশে থাকেন। জনপদের সুবিধাবঞ্চিত মানুষের জন্য দোলন এক নির্ভরতার নাম।
দোলন জোর দিয়েছেন মানুষের স্বনির্ভরতা বিশেষ করে কর্মসংস্থানের ওপর। হাজার হাজার তরুণ, শিক্ষিত ও কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে সৃষ্টি করেছেন জীবিকার সংস্থান।
দোলনের নেপথ্য ভূমিকায় আলফাডাঙ্গায় নির্মিত হয়েছে পাঁচশ আসন বিশিষ্ট বহুমুখী মিলনায়তন বা মাল্টিপারপাস হল। দোলন প্রতিষ্ঠা করেছেন বেগম শাহানারা একাডেমি। এখানে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। মধুখালীর বীরশ্রেষ্ঠ আবদুর রউফ স্মৃতি কমপ্লেক্সের অধিকতর উন্নয়নসহ দোলনের অন্যান্য সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডও মানুষের মুখে মুখে।
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ফরিদপুর-১ নির্বাচনি এলাকায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে গত তিন বছর ধরে বিভিন্ন ধরনের গণসংযোগের মধ্য দিয়ে দোলন মুখরিত করেছেন এই আসন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিরলসভাবে চালিয়েছেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার-প্রচারণা।
জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সম্প্রতি ফরিদপুর-১ আসনে এক শোভাযাত্রায় দোলন বলেন, ‘আপনারা নিজেদের কাজ রেখে আমার সমর্থনে ছুটে এসেছেন। কারণ আপনারা ফরিদপুর-১ আসনের মানুষের উন্নয়নের প্রতিফলন দেখতে চান। প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন, আমরা বিজয়ের মালা নিয়ে তাকে উপহার দিব। আগামী নির্বাচনেও আমরা দেশের উন্নয়নের প্রতিফলন দেখতে চাই।’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃরাশিয়ান সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
