‘প্রজাপতি গুহা’ বন্ধ
তরুণ কন্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ জুলাই ২০১৯
পথচারী পারাপারের জন্য কারওয়ান বাজারের ‘প্রজাপতি গুহা’ নামে পরিচিত পাতালপথটি বন্ধ করে দেয়া হয়েছে।
মেট্রোরেল প্রকল্পের কাজের সুবিধার্থে গুহাটি ভেঙে ফেলার কথা থাকলেও আপাতত ভাঙা হচ্ছে না। এমআরপি-৬ প্যাকেজ-৫ জনসংযোগ কর্মকর্তা রাসেল মাহমুদ প্রজাপতি গুহা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর পাশে পথচারী পারাপারের জন্য একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। ১ জুলাই থেকে পথচারী সেতুটি পারাপারের জন্য খুলে দেয়া হয়েছে।
জানা যায়, উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত এমআরপি-৬ মেট্রোরেল প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্পের কাজ আটটি প্যাকেজে ভাগ করা হচ্ছে। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে।
তাই আগারগাঁও থেকে কারওয়ান বাজার হয়ে মতিঝিল পর্যন্ত প্রকল্পের কাজ দ্রুতগতিতে চলছে। এ অংশের কাজ ২০২০-এর ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষের।
এছাড়াও পাতালপথটির জায়গায় মেট্রোরেলের একটি স্টেশন হওয়ার কথা আছে। মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, মেট্রোরেলের প্রতিটি স্টেশনের ভেতর দিয়ে পথচারী পারাপারের সুযোগ থাকবে।
তাই পাতালপথটি যদি ভেঙে ফেলা হয়। তাহলে পথচারী পারাপারের কোনো অসুবিধা হবে না।
প্রজাপতি গুহার কয়েক মিটার দূরে নির্মাণ করা ফুটওভারব্রিজ সোমবার থেকে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। নতুন এ সেতুটি চলাচলের জন্য রয়েছে এক পাশে সিঁড়ি।
আবার দেখা যায়, সেতুর এক অংশের সিঁড়ি নেমেছে প্রধান সড়কের মাঝখানে (সিএ ভবনের সামনে)। ফলে সড়কের অর্ধেক পারাপার হতে হবে যানবাহন ঝুঁকিতে। ফুটওভারব্রিজের সিঁড়ি একপাশে থাকায় পথচারীর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত এক কর্মকর্তা জাহিদ হাসান বলেন, প্রজাপতি গুহা দিয়ে যেভাবে পথচারী পারাপার করতে দেখা যায়।
নতুন ফুটওভার ব্রিজের এক সিঁড়ি দিয়ে এ পথচারী পারাপার বেশ কষ্টসাধ্য হয়ে পড়বে। কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. আসাদ মিয়া বলেন, পথচারী পারাপারের জন্য উপযুক্ত একটি মাধ্যম এ প্রজাপতি গুহা। তাছাড়া এ পাতালপথ দিয়ে চলাচল করতে সবারই ভালো লাগে।
পুরো গুহাটি বিভিন্ন প্রজাপতি দিয়ে ঘেরা এবং নানা রঙের আলো দিয়ে সাজানো। এটি ভেঙে ফেলা হলে পথচারীরা সমস্যায় পড়বেন।
আরেক পথচারী মোখলেসুর রহমান বলেন, এ পাতালপথটি শুধু পথচারীরা পারাপার হয় তা কিন্তু নয়। অনেকে প্রজাপতি গুহা দেখার জন্য আসে। বাচ্চারা বিভিন্ন রকমের কৃত্রিম প্রজাপতি দেখতেও আসে। গুহাটি সংরক্ষণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা নাহিদ আহসান বলেন, আগারগাঁও থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত সড়কটি মেট্রোরেল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে।
প্রকল্পের প্রয়োজন অনুযায়ী তারা সড়ক ব্যবহার করবে। প্রকল্প চলাকালীন সড়কের দায়িত্ব তাদের। মেট্রোরেল প্রকল্পের প্রয়োজনে প্রজাপতি গুহার জায়গায় একটি স্টেশন হবে।
মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ-৫-এর জনসংযোগ কর্মকর্তা রাসেল মাহমুদ বলেন, মেট্রোরেল প্রকল্পটি সরকারের একটি ফাস্ট প্রাইয়োরিটি প্রোজেক্ট। প্রকল্পের কাজের সুবিধার্থে প্রজাপতি গুহা প্রথমে ভেঙে ফেলার কথা থাকলেও আপাতত ভাঙা হচ্ছে না।
এটি পথচারী চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। পাশে পথচারী পারাপারের জন্য একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা হয়েছে।
গুহাটি ভাঙা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে জনসংযোগ কর্মকর্তা বলেন, আপাতত গুহাটি ভাঙা হচ্ছে না। তবে পরে মেট্রোরেল কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
