পাসওয়ার্ড নকল!
প্রকাশিত: ১১ জুন ২০১৯
ঈদের সপ্তম দিন। সারাদেশে চলছে ঈদের তিন ছবি ‘পাসওয়ার্ড’, ‘নোলক’ ও ‘আবার বসন্ত’। এই তিন ছবির মধ্যে শাকিব খান অভিনীত পাসওয়ার্ড ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। নির্মল আনন্দ পেতে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখে হতাশ হয়েছেন অনেকেই। শাকিবের অনেক ভক্তই চটেছেন ছবিটি দেখে। প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।
দেশের নাম্বার ওয়ান হিরোর কাছে ভক্তদের প্রত্যাশা অনেক। তার অভিনীত একটি ভালো ছবি দেখার জন্য মাসের পর মাস অপেক্ষা করেন ভক্তরা। দিন শেষে প্রিয় নায়ককে কপি ছবিতে দেখে হোচট খেতে চান না কেউ।
ঈদের আগে থেকেই নানা উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এসেছেন ‘পাসওয়ার্ড’ ছবির নির্মাতা মালেক আফসারীসহ সংশ্লিষ্টরা। ছবিটি ভারতীয় কিংবা তামিল ছবির নকল প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। নানা মাধ্যমে প্রচারণার পর ছবিটির হাইপও উঠেছিল বেশ। হুমড়ি খেয়ে ছবিটি দেখতে হলে গেছে দর্শক। এখানে ব্যতিক্রম শাকিবকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিবপ্রেমীরা।
সন্দেহ নেই ঈদের তিন ছবির মধ্যে ব্যবসায় এগিয়ে আছে ‘পাসওয়ার্ড’। তবে অভিযোগ উঠেছে দক্ষিণ কোরিয়ান সিনেমা ‘দি টার্গেট’ থেকে নকল করে নির্মাণ করা হয়েছে এটি। যখনই অন্য জনপ্রিয় ছবির সঙ্গে গল্প ও অ্যাকশনের মিল খুঁজে পেয়েছেন দর্শক তখনই মন ভেঙেছে তাদের।
ছবিটি দেখে এসে হতাশা প্রকাশ করে আবু বকর সিদ্দিক নামে এক সিনেমাপ্রেমী স্ট্যাটাস দিয়েছেন, “প্রতি ঈদে একটাই পরিকল্পনা থাকে, মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা হলে গিয়ে দেখতেই হবে। সেই ধারাবাহিকতায় অনেক আশা নিয়া গেলাম হলে। কারণ এবারই প্রথম বাংলা ভাষার বিশ্বমানের সিনেমা দেখবো। পুরাটা ছবি শেষ পর্যন্ত দেখেছি, সাম্প্রতিক সময়ে আমার দেখা শাকিবের জঘন্যতম সিনেমা এটা।
ফরাসি সিনেমা পয়েন্ট ব্ল্যাঙ্ক এবং দক্ষিণ কোরিয়ান সিনেমা ‘দি টার্গেট’ এই দুই সিনেমার কাহিনি ও চিত্রনাট্যই ব্যবহার করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে প্রথম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের ছবি ‘পাসওয়ার্ড’ এ! কেউ যদি নকল প্রমাণ করতে পারে তাহলে পরিচালক মালেক আফসারী বলছিলেন ১০ লাখ টাকা পুরস্কার দেবেন। স্ট্যাটাস দিয়েছি, নজরে পড়লে একটা লাইক দিয়া বিকাশে প্লিজ টাকাটা পাঠায় দিয়েন খরচসহ!”
খলিলুর রহমান ফয়সাল নামে এক ব্যক্তি লিখেছেন, ‘দেখে আসলাম পাসওয়ার্ড। চিৎকার চেচামেচিতে ভরা এই মুভি। কোনো গল্প নেই। ডিরেকশনের আগা মাথা কিসসু হয়নি। ভোগাস, ডিজগাসটিং মার্কা ছবি এটি।
শাকিবের চেয়ে ডিরেক্টরের দোষ বেশি। শাকিবের কাজ অভিনয় করা, ডিরেক্টরের কাজ দৃশ্যগুলো তৈরি। ডিরেক্টর মিস্টার আফসারি সম্পূর্ণরূপে ব্যর্থ। মিথ্যা কথা বলে ডিরেক্টর আমাদের হলে যেতে অনুরোধ করেছেন। সেটা একটা অপরাধ বলে মনে করি। ইন্টারন্যাশনাল মান বলতে উনি কি বুঝাতে চেয়েছেন তা তিনিই ভালো বলতে পারবেন। তবে পাসওয়ার্ডের চেয়ে বাংলাদেশেই ন্যাশনাল অনেক ভালো মুভি আছে।’
এমন অসংখ্য দর্শক ও শাকিব ভক্তরা নকলের অভিযোগ তুলে ‘পাসওয়ার্ড’ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ছবিটি নকল প্রমাণিত হওয়ার পরও মোটেও মাথা ঘামাচ্ছেন না মালেক আফসারী। তিনি বলেন, ‘পাসওয়ার্ড আমার সাহস বাড়িয়ে দিলো। আমার মনে দেশপ্রেম জাগিয়ে দিলো। বাংলা ছবির জন্য কিং খানকে সাথে নিয়ে বারবার প্রমাণ করতে চাই, আমরা বাঙালিরাও পারি আন্তর্জাতিক মানের ছবি বানাতে।’
মালেক আফসারী আরও বলেন, ‘অনেকের মন জয় করেছি। যাদের মন জয় করতে পারিনি তাদের বাদ দিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’
শাকিব খান ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বুবলী। এছাড়া অভিনয় করেছেন মিশা সওদাগর, ইমন, অমিত হাসান ও ডন।
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃরাশিয়ান সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
