পরীমণির মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার প্রশ্নই ওঠে না
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২১
ভারতীয় অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় আনন্দবাজারের করা এক প্রশ্নের জবাবে নায়িকা পরীমণি সম্পর্কে বলেছেন, ‘ওর মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার কোনও প্রশ্নই ওঠে না! নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম। এই পর্যন্ত!’
মূলত ২০১৬ সালে রক্ত সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন। সিনেমাটি ছিল ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার। এ ছবিতে পরীমণি অভিনয় করেছিলেন ভারতীয় অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। নাচের একটি দৃশ্যে তাদের এক সঙ্গে দেখা গিয়েছিল। এই মুহূর্তে পরীমণি দুই বাংলার সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন। তাকে নিয়ে রটনা কতটা সত্যি? কতটাই বা গুঞ্জন? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল প্রবীণ অভিনেতার সঙ্গে। নাম শুনেই বিপ্লব সাফ জানিয়েছেন তার সঙ্গে পর্দা ভাগ করার কোনও প্রশ্নই ওঠে না!
নিজের বক্তব্যে অনড় বিপ্লব এর পরেই নাম নেন বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী শাবানার। অভিনেতার দাবি, ‘‘শাবানা আক্ষরিক অর্থেই ভদ্রমহিলা। ওঁর স্বামীর সঙ্গেও আলাপ আছে। তারকা দম্পতির কোনও তুলনা হয় না। কিন্তু পরীমণিকে মহিলার বাইরে অন্য কিছু বলতে রাজি নই।’’ জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিজ প্রযোজিত ওই ছবিতে বিপ্লব ছাড়াও ছিলেন আশীস বিদ্যার্থী, মেঘনা হালদার, রাজা দত্ত। নাচের দৃশ্য শ্যুট হয়েছিল ঘুষুড়ির ডকে।
মাত্র একটি ছবিতে কেবল নাচের দৃশ্যে অভিনয় করে কী ভাবে বিপ্লব বুঝেছিলেন, পরীমণি ‘ভদ্র’ নন?
প্রবীণ অভিনেতার দাবি, তিনি পরীমণি সম্বন্ধে অনেক কথা শুনেছেন। যা তার ভাল লাগেনি। বিপ্লবের দাবি, ‘‘সব রটনাই মিথ্যে নয়। কিছু না থাকলে এক জনের নামে এত বদনাম শোনা যায়!’’ বিপ্লব কোনও দিন পরীমণির বাংলাদেশের বাড়িতে গিয়েছিলেন? অভিনেত্রী হিসেবে কতটা প্রতিভাময়ী তিনি? ‘অসুর’ খ্যাত বিপ্লব জানালেন, ‘রক্ত’-র শ্যুট হয়েছিল কলকাতায়। তাই বাংলাদেশে যাওয়ার প্রশ্নই ওঠে না। কাজের সূত্রে সে দেশে গেলেও তিনি পরীমণির বাড়িতে যাননি। বদনামের ভয়ে? অভিনেতার আফসোস, ‘‘কখনও কোনও বাচ্চা ছেলে আমার কাছে আসতে চাইলে তার মা এই বলে আটকেছেন, ‘যেও না। ও খুব দুষ্টু লোক’। সেই আমার বদনামের ভয়!’’
কলকাতার একাধিক অভিনেতা নাকি বাংলাদেশে গেলে পরীমণির সঙ্গে দেখা করতে যান। এ প্রসঙ্গেও মুখ খোলেননি তিনি। জানিয়েছেন, এ ব্যাপারে ইন্ডাস্ট্রির কারওর খবর রাখেন না তিনি। আগামী দিনে পরীমণি যদি সব অভিযোগ থেকে মুক্তি পান তা হলে তার সঙ্গে অভিনয় করবেন? বিপ্লবের স্পষ্ট জবাব, ‘‘অভিনয় আমার পেশা। সেখানে আমি চূড়ান্ত পেশাদার। কাউকে নিয়ে কোনও ছুঁৎমার্গ নেই আমার’’।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
