শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৭

পরকীয়া সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কাটলো স্ত্রী

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৯  

 

পরকীয়া প্রেমের সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। সোমবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফতেহপুর ইউনিয়নের নৈকাহন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় স্বামী আমজাদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমজাদ হোসেন আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের নৈকাহন এলাকার রউফ মিয়ার ছেলে। তিনি উপজেলা বাজারে টেইলারিং এর কাজ করতেন। তাদের সংসারে ৩টি সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে আমজাদ হোসেনের হাত পা টিপে দেওয়ার কথা বলে এ ঘটনা ঘটায় তার স্ত্রী সোনিয়া। পরকীয়া নিয়ে সন্দেহ থেকেই সোনিয়া এ কাজ করেছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিব ইসমাইল ভূঁইয়া জানান, ‘গুরুত্বর আহত অবস্থায় আমজাদ হোসেনকে আমাদের কাছে আসা হলে আমরা দ্রুত তাকে ঢাকা প্রেরণ করি। তার পুরুষাঙ্গের প্রায় ২ সেমি এর মতো কাটা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর থেকে স্ত্রী সোনিয়া পালিয়ে যায়।

এই বিভাগের আরো খবর