‘পঞ্চাশে পৌঁছালে মনে হয়, আর সময় নষ্ট করার সময় নেই’
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘ ২০ বছর ধরে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ বানিয়েছেন অস্কারজয়ী নির্মাতা পল টমাস অ্যান্ডারসন। ছবিতে সন্দেহপ্রবণ সাবেক বিপ্লবী ববের চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। হঠাৎই মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় পুরোনো সঙ্গীদের সঙ্গে আবার তাঁর দেখা হয়, মুখোমুখি হতে হয় বহু বছরের শত্রুর। আগামী ২৬ সেপ্টেম্বর সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। বহুল প্রতীক্ষিত ছবিটি মুক্তির আগে এই সিনেমা, ক্যারিয়ার-ভাবনাসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন ডিক্যাপ্রিও।
সমাজের বিভাজন প্রতিফলিত
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমাটিকে ‘সমাজের আয়না’ বলে অভিহিত করেছেন ডিক্যাপ্রিও। তাঁর ভাষ্যে, ‘আমাদের সংস্কৃতির বিভাজন আর চরম মেরুকরণকে দেখায় এই সিনেমা। যদিও ছবির নির্দিষ্ট কোনো বার্তা নেই, তবে চরমপন্থার একধরনের প্রভাব এখানে কাজ করেছে।’ সিনেমাটি নিয়ে তিনি আরও বলেন, ‘এটা রাজনৈতিক সিনেমা অবশ্যই; কিন্তু এখানে কোনো বক্তৃতা নেই। যা কিছু বলার সব বিনোদনের মোড়কেই বলা হয়েছে।’
ছবিতে বেনিসিও দেল তোরো অভিনয় করেছেন সার্জিও চরিত্রে—যিনি একজন মার্শাল আর্ট প্রশিক্ষক; ববকে বিপদের সময় সাহায্য করেন। দেল তোরো বলেন, ‘এটা সময়ের কথা বলে, আবার একই সঙ্গে বিনোদন দেয়, মজা দেয় আর আবেগও ছুঁয়ে যায়।’ ডিক্যাপ্রিওর সঙ্গে কাজ করতে পেরে তিনি উচ্ছ্বসিত, ‘আমরা দুজন যেন একই ব্যাচের ছাত্র। এত দিন পরে একসঙ্গে কাজ করতে পারা স্বপ্নপূরণের মতো।’

সমালোচকদের প্রশংসা
গত সেপ্টেম্বরে সীমিত পরিসরে সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে রাজনৈতিক ব্যঙ্গ, ব্ল্যাক কমেডি ও অ্যাকশনের মিশ্রণের প্রশংসা করেছেন সমালোচকেরা। ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট বলেছে, ‘এটা মাস্টারপিস।’ দ্য গার্ডিয়ান লিখেছে, ‘এই সিনেমা অসন্তোষ, প্রতিবাদ আর সমাজের বাইরে থাকা একাকী নায়কের গল্প—যা আজকের আমেরিকায় খুব কম দেখা যায়।’ দ্য টেলিগ্রাফ শন পেন ও ডিক্যাপ্রিওর অভিনয়ের প্রশংসা করেছে, ডিক্যাপ্রিওকে তরুণ জ্যাক নিকলসনের সঙ্গে তুলনা করেছে। ছবিটিকে ‘ডিক্যাপ্রিওর ক্যারিয়ারের সেরা কাজগুলোর একটি’ বলেছে দ্য টাইমস, একই সঙ্গে দৈনিকটি ভবিষ্যদ্বাণী করেছে, ‘অস্কারের দৌড়ে নিশ্চিতভাবেই থাকবে এই সিনেমা।’
অ্যান্ডারসনের উচ্চাভিলাষী কাজ
১৭৫ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত ছবিটিকে অ্যান্ডারসনের ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প বলা হচ্ছে। ডিক্যাপ্রিও বলেন, ‘অ্যান্ডারসন সব সময় দারুণ ছবি বানান, তবে এবার যেন নিজেকে ছাড়িয়ে গেছেন।’ অ্যান্ডারসনের ‘ফ্যান্টম থ্রেড ও দেয়ার উইল বি ব্লাড’ আগেই অস্কার জিতেছে। নতুন ছবিটি নিয়েও চলছে একই প্রত্যাশা।
নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ডিক্যাপ্রিও আরও বলেন, ‘প্রথমবার “বুগি নাইটস” দেখে তাঁর ভক্ত হয়ে যাই। তাঁর সিনেমাগুলো মাথায় ঘুরে বেড়ায়, বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনা হয়, টিকে থাকে।’
পঞ্চাশ পেরিয়ে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবছেন এই তারকা। তিনি বলেন, ‘অ্যাওয়ার্ড, বক্স অফিস—এসব আসে যায়। কিন্তু যে সিনেমা মনে থেকে যায়, যেগুলো নিয়ে বছরের পর বছর প্রশ্ন করা যায়, আলোচনা করা যায়—ওগুলোই আসল শিল্প। পঞ্চাশে পৌঁছালে মনে হয়, সময় নষ্ট করার সময় আর নেই। এখন আরও সৎ হতে হবে।’
নতুন কাজ
মার্টিন স্করসেজির নতুন ছবি হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট-এ এবার জেনিফার লরেন্সকে সঙ্গে নিয়ে আসছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এক মার্কিন দম্পতিকে ঘিরে ছবির গল্প। তুষারাবৃত এক অচেনা ইউরোপীয় শহরে সন্তান দত্তক নিতে যায় তারা। স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের ভেতরেই তারা পৌঁছে যায় এক রহস্যময় হোটেলে। সেখানে থাকে অদ্ভুত সব চরিত্র—বৃদ্ধ গায়িকা, লম্পট ব্যবসায়ী। তাদের যাত্রাকে আরও জটিল করে তোলে তারা। সন্তান পাওয়ার সংগ্রামে দম্পতি যতটা এগোয়, ততই নিজেদের সম্পর্ক ও জীবনের প্রশ্নে তারা দিশাহারা হয়ে পড়ে।
ডিক্যাপ্রিওর সঙ্গে দুই দশকে ছয়টি চলচ্চিত্রে কাজ করেছেন স্করসেজি; তবে লরেন্সকে তাঁর সিনেমায় এবারই প্রথম দেখা যাবে। তবে অন্য পরিচালকের ডোন্ট লুক আপ-এ একসঙ্গে কাজ করেছেন ডিক্যাপ্রি ও লরেন্স।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
