নির্দেশদাতা শেখ হাসিনা-কাদের, নেতৃত্বদানকারী সাবেক দুই এমপিসহ ৪
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় জয়পুরহাটের কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল (১৮) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা সদর থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) রাতে জয়পুরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির এ তথ্য জানিয়েছেন।
এর আগে এদিন দুপুরে জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের বাবা বাদী হয়ে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালতের ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিহত নজিবুল সরকার বিশালের বাড়ি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে। তিনি পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের ২ জন সাবেক সংসদ সদস্য, ৩ জন উপজেলা চেয়ারম্যান, ৩ জন মেয়র, জয়পুরহাট পৌরসভার কয়েকজন কাউন্সিলর, ৯ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন। এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় আরও ৩৫০ জনকে মামলার আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি রহিম, জেলা আওয়ামী লীগের সমাকল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন হিমু, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, জয়পুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, সহ-সভাপতি জাহিদুল আলম বেনু, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোরশেদ আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বেলা ১১টা ৫০ মিনিটের দিকে জেলা আওয়ামী লীগের অফিসের সামনে পূর্ব থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেনের নের্তৃত্বে হামলা চালানো হয়। এ সময় মামলার ১৪ জন আসামির হাতে আগ্নেয়াস্ত্র, পেট্রোল বোমা, ককটেল ও পিস্তল ছিল। আর অপর ১৫ জনসহ অজ্ঞাত আসামির হাতে ছিল রামদা, ধারালো ছোরা, হাসুয়া, লাঠি, লোহার রড ও হকিস্টিক। এসব নিয়ে আসামিরা ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা করে। ওই সময় ১০ থেকে ২০ নম্বর আসামি ককটেল, পেট্রোল বোমা নিক্ষেপ করে আর মামলার ৮ নম্বর আসামি আব্দুর রহিমের হাতে থাকা পিস্তল দিয়ে নজিবুল সরকার বিশালসহ আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি ছোঁড়ে।
এ সময় বিশাল গুলিবিদ্ধ হন এবং অনেকে গুরুতর জখম হন। বিশালের এমন অবস্থা দেখে উত্তেজিত হয়ে আব্দুর রহিমকে ধাওয়া করলে তিনি দৌড়ে গিয়ে আওয়ামী লীগের অফিসের সামনে পাকা রাস্তার ওপর পড়ে যায়। তখন উত্তেজিত জনতা তাকে এলাপাথাড়ি মারধর করে। এরপর বিশাল ও আব্দুর রহিমকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসার অবনতি হলে বিশালকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার উদ্দেশ্যে নেওয়ার পথে অবস্থার আরও অবনতি হলে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি থাকায় বিশালের লাশ স্থায়ী ঠিকানায় নিয়ে দাফন করা হয়েছে। এছাড়া জয়পুরহাট সদর থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ফলে থানায় মামলা করা সম্ভব হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
জয়পুরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বলেন, আদালতের নির্দেশে রাতে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চালানো হচ্ছে।
প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এ নিয়ে তার বিরুদ্ধে ১৫টি মামলা হলো; যার মধ্যে ১৪টি মামলাতেই হত্যার অভিযোগ আনা হয়েছে।
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
