নতুন প্রেমে ভাঙছে নুসরতের সংসার!
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১
রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন, রণবীর কপূর-আলিয়া ভট্ট, বিরাট কোহালি-অনুষ্কা শর্মা, সইফ আলি খান-কারিনা কাপূর খান— বলিউডের এই দীর্ঘ তালিকার সামনে টলিউডের ‘পাওয়ার কাপ্ল’-এর সংখ্যা বোধহয় কমই। নতুন বছরে সেই ঘাটতি পূরণের দায়িত্ব নিতে চলেছেন নুসরত জাহান-যশ দাশগুপ্ত।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ঘুরপাক খাওয়া একটি পোস্টার বলছে ‘জুটি’ হিসাবে নানা স্টেজ শো বা গোদা বাংলায় ‘মাচা’ করবেন যশ-নুসরত। প্রথমে বড় পর্দা, তারপর সোশ্যাল মিডিয়া, এ বার আরও এক ধাপ এগিয়ে মানুষের আরও কাছাকাছি মঞ্চে গিয়ে পৌঁছবেন নায়ক-নায়িকা। এখন প্রশ্ন— তা হলে কি ‘ওয়ান স্টেপ অ্যাট আ টাইম’-এর সূত্র ধরে টলিউডের ‘পাওয়ার কাপ্ল’ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন তাঁরা?
কিন্তু তার পাশাপাশিই জল্পনা চলছে— আসল ঘটনাটা কী? রাখঢাক না করেই কি ক্রমশ ভক্তদের সামনে নিজেদের মনের ইচ্ছেগুলো নিয়ে আসছেন তাঁরা?
তবে তাতেও বিপত্তি আছে বৈকি! নায়িকা হওয়ার পাশাপাশি নুসরত তৃণমূলের সাংসদও বটে। নায়িকা নুসরতের ব্যক্তিগত জীবনের রদবদল তাঁর রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে পারে— এই আশঙ্কা তাঁকে আরও সাবধানী করে তুলেছে বলে মনে করছেন টলিপাড়ার অনেকে। তাঁদের মতে, ২০২১-এর বিধানসভা ভোটের আগে তাই সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে দ্বিধাগ্রস্ত নুসরত। সোশ্যাল মিডিয়ায় ‘নিয়ম না মানা’-র কথা বলেও তাই প্রকাশ্যে সে পথে হাঁটতে পিছপা অভিনেত্রী। আবার যশও ফোন ধরছেন না। ফলে সম্প্রতি গুজ্ঞন আরও বেড়েছে। শোনা যাচ্ছে ‘এসওএস কলকাতা’র শ্যুটিং থেকেই অনস্ক্রিন নায়কের প্রেমে পড়েন নুসরত। অতঃপর দু’জনে একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। মরুশহরে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার খবর রটলে সেই গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়।
ইনস্টাগ্রাম বলছে, এই মুহূর্তে নুসরত রাজস্থানে। অন্যদিকে, যশের প্রোফাইল ‘স্টক’ করলে দেখা যাচ্ছে, ধূ-ধূ মরুপ্রান্তরের পটভূমিকায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। তবে নুসরতের মতো নিজের কোনও পোস্টেই ‘চেক ইন’ দেননি নায়ক। তা হলে কি আপাতত সম্পর্কের কথা গোপন রাখতে চাইছেন তিনি? যদিও দু’য়ে-দু’য়ে চার করলে বাকি অঙ্কটা বুঝে নিতে অসুবিধা হচ্ছে না টলিউডের।
সোশ্যাল মিডিয়াতেও নেটাগরিকদের নজর এড়িয়ে যায়নি নায়ক-নায়িকার ‘পিডিএ’। গত ১৯ ডিসেম্বর নুসরতের একটি ভিডিয়োতে ‘ইঙ্গিতপূর্ণ’ কমেন্ট করেছেন যশ। আমেরিকান গায়িকা রেচেল প্লাটেনের ‘ইফ ইওর উইংস আর ব্রোকেন’ গানের দু’টি লাইন উদ্ধৃত করে নুসরতকে বুঝিয়ে দেন, সব পরিস্থিতিতেই নায়ককে পাশে পাবেন নায়িকা। চুপ করে থাকতে পারেননি নুসরতও। সেই একই গানের একটি লাইনের মাধ্যমে উত্তর দিয়েছেন নুসরত। যার সারমর্ম, ‘স্বর্গের ঠিকানা তুমি যদি না খুঁজে পাও, তোমার সঙ্গে নরকে যেতেও রাজি’। তাঁদের এই কমেন্ট-কমেন্ট খেলায় অন্য গন্ধ খুঁজে পাচ্ছেন নুসরতের ‘বোনুয়া’ মিমি চক্রবর্তী। জুড়িকে প্রশ্ন করেছেন, দু’জনের মধ্যে এমন রসায়ন কী ভাবে তৈরি হল? প্রত্যুত্তরে যশ লিখেছেন, তিনি এবং নুসরত আসলে ‘ম্যাচ মেড ইন হেল’।
নুসরতের ইনস্টা-প্রোফাইল খুঁটিয়ে দেখলেই বোঝা যায় তাঁর জীবনের আচমকা পরিবর্তিত লেখচিত্র। বিবাহ-পরবর্তী সময় থেকে স্বামী নিখিল জৈনের সঙ্গে ঘন ঘন ছবি শেয়ার করে তাঁর প্রতি অগাধ ভালবাসা বোঝাতেন নুসরত। ২০১৯-এর ১৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক মাসে নিখিলের সঙ্গে একাধিক ছবি পোস্ট করতেন নুসরত। কিন্তু বিয়ের এক বছরের মাথায় সেই ‘পিডিএ’-তে ইতি টেনেছেন নায়িকা।
২০২০ সালের ৩ অগস্ট নুসরতের প্রোফাইলে শেষ দেখা মিলেছে নিখিলের। নুসরতের ইনস্টাগ্রাম প্রায় ছ’মাস ধরে নিখিল-হীন থাকলেও নিখিলের সোশ্যাল কিন্তু অন্য গল্প বলছে। নুসরতের সঙ্গে তাঁর শেষ পোস্ট গত ২০ নভেম্বর। ছবিতে দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করছেন তারকা দম্পতি। এ ছাড়াও ‘এসওএস কলকাতা’র স্ক্রিনিংয়েও স্ত্রী-র সঙ্গে হাসিমুখে ছবি তুলে তা শেয়ার করেছেন নিখিল। দিন পাঁচেক আগে নিখিলের পোস্ট করা একটি ছবিতে নুসরতের উপর তোপ দাগেন এক নেটাগরিক। সেখানেও স্ত্রী-র হয়েই কথা বলতে দেখা যায় নিখিলকে। যা দেখেশুনে টলিপাড়ার অভিজ্ঞরা বলছেন, সম্পর্কের বাঁধন আলগা হলেও পুরোপুরি ছিঁড়ে যায়নি। নিখিলের আপাত গতিবিধি অন্তত তেমনটাই বলছে।
ঘটনাচক্রে, ৮ জানুয়ারি নুসরতের জন্মদিন। বিশেষ দিনে কি বিশেষ মানুষের আরও কাছাকাছি হবেন নুসরত? নিখিল-যশ-নুসরতের ত্রিকোণ কাহিনি কি নতুন কোনও মোড় নেবে? স্টেজ শোয়ের সীমানা পেরিয়ে জীবনেও উত্তরণ ঘটবে ‘পাওয়ার কাপ্ল’-এর? সূত্র: আনন্দবাজার
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
