নজর কেড়েছেন মম
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর নিয়মিত প্রতিযোগী ছিলেন। অভিনয়ের স্বপ্নটা সেখান থেকেই। মা স্কুল শিক্ষিকা, তিনিও চাইতেন মেয়ে কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিক। তবে বোনের সহযোগিতা পেয়েছেন সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই আরজে হান্টের বিজ্ঞাপন চোখে পড়ল। ছোটবেলা থেকেই কথায় বেশ পটু। সেটা সম্বল করেই প্রতিযোগিতায় নাম লেখালেন। টিকেও গেলেন। ২০১৬ সালে পিপলস রেডিও দিয়ে পথচলা শুরু। পিপলস থেকে রেডি টুডে। বছর দেড়েক হলো আছেন রেডিও স্বাধীনে।
ভিজ্যুয়াল মিডিয়ায় এলেন আরো পরে, দেড় বছরও হয়নি। ফ্রেশ মিল্কের একটা অনলাইন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন। ‘পরিচালক শরাফ আহমেদ জীবনের প্রতিষ্ঠান কারখানা থেকে হুট করেই ডাক এলো। জীবন ভাই বললেন, মনে হচ্ছে তোমার সঙ্গে এই ক্যারেক্টারটা যায়, করতে পারো। তাঁর উৎসাহেই রাজি হয়েছিলাম। প্রথম ক্যামেরার সামনে এলে অনেকেই ঘাবড়ে যান। নার্ভাসনেসের কারণে রিটেক দিতে হয় অনেক। আমার বেলায় কেন যেন সেটা হয়নি’, বললেন মম।
পরের প্রস্তাবটাই পেলেন মোস্তফা সরয়ার ফারুকীর কাছ থেকে, রাঁধুনীর বিজ্ঞাপনচিত্র। ডাক পেলেন পরিচালকের গত বছর কোরবানির ঈদের টেলিফিল্ম ‘আয়েশা’তে অভিনয়ের। ‘এই টেলিফিল্ম করতে গিয়ে তিশা আপু আমাকে ভীষণ সাহায্য করেছিলেন। কিভাবে এক্সপ্রেশন দেব, ডায়ালগ ডেলিভারি কেমন হবে—সব দেখিয়ে দিয়েছেন। যেহেতু আরজে, আমার কথার ফ্লো একটু বেশি। আপুই আমাকে শিখিয়েছেন কোথায় থামতে হয়। চঞ্চল ভাইও অনেক সাহায্য করেছিলেন। তাঁদের দুজনের কথা সারাজীবন মনে রাখব’, বললেন মম।
এরপর মডেল হয়েছেন বসুন্ধরা, প্রাণ, ইউনিলিভারসহ নামি বেশ কিছু প্রতিষ্ঠানের পণ্যের। অভিনয়েও হয়েছেন নিয়মিত। ‘অস্থির ছেলেটা’, ‘ইচ্ছে ডানা’, ‘কুয়াশা’, ‘সব সম্পর্কের নাম হয় না’, ‘ইন বিটুইন’, ‘বাইশে এপ্রিল’, ‘লাইফ ইনস্যুরেন্স’, ‘সাবলেট’—তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক-টেলিফিল্ম। এই ঈদে কাজ একটু কমিয়ে দিয়েছেন। কারণ আগামী বছর দুটি সিনেমা মুক্তি পাবে তাঁর, দুটিই সরকারি অনুদানের—‘আজব কারখানা’ ও ‘পায়রার চিঠি’। প্রথমটিতে তাঁর স্বামী হয়েছেন ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালক শবনম ফেরদৌসি তাঁকে বলেছেন ছবিতে মমকে নেওয়ার কারণ। ‘তিনি আমাকে বলেন, তোমার চোখ অসম্ভব সুন্দর, এ কারণেই তোমাকে নিয়েছি, কেমন অ্যাকটিং করো সেটা পরে দেখা যাবে’, বলেন মম। ছবিতে পরমব্রত সুপারস্টার, মম তাঁর স্ত্রী।
‘বাইশে এপ্রিল’ টেলিফিল্ম দেখে ‘পায়রার চিঠি’তে মমকে সুযোগ দিলেন নিশিথ সূর্য। ২০১৬ সালে একটা বাচ্চা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখে, পায়রাতে একটা ব্রিজ করার জন্য। প্রধানমন্ত্রী সেই চিঠির উত্তরও দিয়েছিলেন। সেই গল্প নিয়ে ছবিটা। এখানে বাচ্চাটার মা মম।
জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। দুই বোন এক ভাই। মম সবার ছোট। তাই আদরটা একটু বেশিই পান। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করছেন ইউল্যাবে।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
