নওগাঁর ৬টি আসনে নৌকার জন্য মরিয়া ৪৪ জন প্রত্যাশী
মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে আওয়ামীলীগের ৪৪জন মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতীক পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।নির্বাচন যতই ঘনিয়ে আসছে সাধারণ ভোটারদের কাছে ভোটের ইমেজ বেড়েছে। কে হচ্ছেন নৌকার মাঝি! এমন প্রশ্নে মুখরিত পুরো নির্বাচনী এলাকা! ইতিমধ্যে নওগাঁর ৬টি আসনের বিপরীতে আওয়ামীলীগের হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন ৪৪ জন মনোনয়ন প্রত্যাশী।গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যে এই আলোচনা আরও তীব্রতর হয়েছে। মনোনয়ন বোর্ডের বৈঠকে রাজশাহী ও রংপুর বিভাগে প্রার্থী চূড়ান্তের পাশাপাশি কিছু বর্তমান সংসদ সদস্যকে বাদ দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি।
নওগাঁ-১ আসন:
সাপাহার,পোরশা ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসন।আসনটিতে নৌকা প্রতীক পেয়ে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আসন্ন নির্বাচনে তিনি আবারও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। তবে তার বিরুদ্ধে জোটবেঁধে মাঠে নেমেছেন আরও তিনজন। নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি খালেকুজ্জামান,সাবেক সদস্য রেজাউল ইসলাম ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও পোরশা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মকবুল হোসেন এবার নওগাঁ-১ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। তারা নৌকার মাঝি হতে জোড়ালো তৎপরতা চালাচ্ছেন কেন্দ্রে।
নওগাঁ-২ আসন:
পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। আসনটিতে চতুর্থ মেয়াদে সংসদ সদস্য হিসেবে আছেন সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার (বাবলু)।বর্তমানে জাতীয় সংসদের আইন,বিচার ও সংসদীয় কমিটির সভাপতি হিসেবে আছেন শহীদুজ্জামান সরকার। এবার তিনি ছাড়াও আরও পাঁচজন ওই আসনে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। শহীদুজ্জামান ছাড়া মনোনয়ন ফরম জমা দেওয়া অন্য নেতারা হলেন-পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক,জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রকৌশলী আকতারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ রেজা মেহেদী ও জেলা তাঁতী লীগের সহ-সভাপতি ওবাইদুল ইসলাম। এই পাঁচজনের মধ্যে গত সংসদ নির্বাচনে আকতারুল ইসলাম ও আমিনুল হকের মনোনয়ন পাওয়ার জোর গুঞ্জন উঠেছিল। এবার আবারো দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে ছুটে বেরিয়েছেন এই দুজন নেতা।
নওগাঁ-৩ আসন:
মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৩ আসন। আসনটিতে ২০১৪ সালে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ছলিম উদ্দিন তরফদার। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ছলিম উদ্দিনকে বহিষ্কার করে আওয়ামী লীগ। তবে সেই বহিষ্কারাদেশ খুব বেশি দিন টেকেনি। ২০১৮ সালে দলে ফিরে এনে আবারো ছলিম উদ্দিন তরফদারকে নৌকা প্রতীক দেয় আওয়ামী লীগ। প্রতীক পেয়ে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে আছেন তিনি। এবার আওয়ামী লীগ থেকে আবারো দলীয় মনোনয়ন চেয়েছেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ছলিম উদ্দিন তরফদার। তিনি ছাড়াও এবার তার আসনে ছয়জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।
ছলিম উদ্দিন তরফদার ছাড়া মনোনয়ন ফরম জমা দেওয়া অন্য নেতারা হলেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এনামুল কবির, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, সাবেক সংসদ সদস্য প্রয়াত আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম এবং বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহবুবুল হক মান্নাফ।
নওগাঁ-৪ আসন:
মান্দা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৪ আসন। এবার এই আসন থেকে বর্তমান সংসদ সদস্য সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, তার ছেলে শাফায়াত জামিলসহ মোট ১২ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। মনোনয়ন ফরম জমা দেওয়া অন্য ১০ নেতা হলেন- জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুহানী সুলতান মাহমুদ গামা, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহেল বাকী, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, সদস্য আবদুল মান্নান, আবদুল লতিফ শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, আওয়ামী লীগ নেতা সুলতান রায়হান, আফজাল হোসেন ও আবুল কালাম আজাদ। এবার নওগাঁর ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন ফরম জমা হয়েছে এই আসন থেকে।
নওগাঁ-৫ আসন:
নওগাঁ সদর উপজেলা নিয়ে নওগাঁ-৫ আসন গঠিত। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ২০১৮ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এবার আবারও নৌকা প্রতীক চেয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি। নিজাম উদ্দিন জলিল জন ছাড়াও এই আসন থেকে নৌকা প্রতীক চেয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল মালেক, নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহীন মনোয়ারা হক ও জেলা যুবলীগের সভাপতি খোদাদদ খান রয়েছেন।
নওগাঁ-৬ আসন:
রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। ২০২০ সালে সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যু হয়।
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃরাশিয়ান সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
