শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪২

দৌলতপুরে এলজিইডির রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২০  

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর জিসি থেকে জুনিয়াদহ জিসির ১৭৬২ মিটার পাকা সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের কারণে এলাকাবাসি বিক্ষোভ প্রদর্শনও করেছে। দীর্ঘদিন পরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২০১৯-২০ অর্থ বছরের সড়ক মেরামতের কাজ শুরু হয় । এই সংস্কার কাজ পান টিটু এন্টার প্রাইজ নামক চুয়াডাঙ্গার এক ঠিকাদারী প্রতিষ্ঠান। এই সড়ক সংস্কারের ব্যয় ধরা হয় ৬৯,২৭,২৭৬ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান ২৯/ ১২/২০১৯ তারিখে কাজ শুরু করে শেষকরার কথাছিল গত ১২/০৩/২০২০ তারিখে । কিন্তু সেই সময় পার হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠানটি। পরবর্তিতেনাসির নামে এক ঠিকাদারেরে কাছে কাজ ছেড়ে দেন প্রতিষ্ঠানটি । অপেক্ষার দিন যেনো শেষ হয় না দৌলতপুর বাসীর কাজ শুরু হলেও অভিযোগ উঠেছে অনিয়মের ।

গত শনিবার প্রচন্ড বৃষ্টির মধ্যে কাদা ও পানির মধ্যে তড়ি ঘড়ি করে নিম্নমানের ইট ও বিটুমিন দিয়ে কাজ শেষ করা হয় এি সড়কের। যার ফলে হাত দিলেই সড়কের কারপেটিং উঠে আসে । অনিয়মের কারনে এলাকারজনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় । ক্ষোভ দেখাতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের তোপের মুখে পড়ে এলাকাবাসী।

এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সড়ক সংস্কার কাজ বন্ধ করে দেয় স্থানীয় সরকার ও প্রকৌশলী বিভাগ। এ বিষয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা মোতাছিন বিল্লাহ জানায়, জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষেকাজ করছে এখানে কোন প্রকার দুর্নীতিবাজের ঠায় নেই । আমরা সঠিক ভাবে রাস্তা নির্মাণের কাজ চাই ।

বিক্ষোভকারী একাধিক এলাকাবাসী জানায়, সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যার ফলে হাত দিলেইসড়কের কাপেটিং উঠে যাচ্ছে। প্রতিবাদ করায় আমাদেরকে হুমকিও প্রদান করা হয় । এ বিষয়ে ঠিকাদার নাসির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানায়, টিটু আমার চাচা, আমরা এক সাথে কাজ করি। সড়কসংস্কারের কাজে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। কারন থানা ইঞ্জিনিয়ার নিজে ও তার জনবল দিয়ে কাজের মান বুঝেনিচ্ছেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা প্রকৌশলী ইফতেকার উদ্দিন জোয়াদ্দার জানায়, আমার জানামতে কাজে কোন আনিয়ম নেই। তবে যদি কোন অনিয়ম পাওয়া যায় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও বৃষ্টির মাঝে কাজ করা যায় কি না এমন প্রশ্নের উত্তরে তিনিজানান বৃষ্টি হলে কখনো কাজ করা সম্ভব নয় তাহলে কাজ কিভাবে হচ্ছে এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি । তবেএলাকাবাসীকে হুমকি দেওয়ার বিষয়ে তিনি জানান, আমি কোন ব্যক্তিকে হুমকি দেয় নাই। এবিষয়ে কুষ্টিয়ার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, আমরা এবিষয়ে অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনকরা হবে।

এই বিভাগের আরো খবর