দেবিদ্বারের যুবলীগ নেতার ত্রাণ আত্মসাতের অভিযোগ মিথ্যা প্রমাণিত
কুমিল্লা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১ জুলাই ২০২০
কুমিল্লার দেবিদ্বারের যুবলীগ নেতা মোঃ কামরুল হাসানের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে। গত ২০ মে তার বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের অভিযোগ এনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন দেবিদ্বারের সুলতানপুর ইউনিয়নের সানানগর গ্রামের মুষ্টিমেয় বাসিন্দা। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দের তদন্তের মাধ্যমে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়। সম্প্রতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রত্যয়নপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, যুবলীগ নেতা মোঃ কামরুল হাসান দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার মোঃ ওয়াহেদ আলীর ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে ফার্স্ট ক্লাস অর্জন করে মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা আইন কলেজে অধ্যয়নের পাশাপাশি ইন্দ্রারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সুলতানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন সময় নিজ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদেরকে বিভিন্ন ধরণের সহায়তা করে থাকেন। সম্প্রতি করোনার প্রাদুর্ভাব শুরুর পর তিনি ব্যক্তিগত অর্থায়নের পাশাপাশি নিকটস্থ শুভাকাঙ্খীদের কাছ থেকে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে তা নিজ গ্রামের হতদরিদ্র বাসিন্দাদের মাঝে সুষম ভাবে বন্টন করেন। গত ২০ মে তার বিরুদ্ধে সংগৃহিত ত্রাণ সামগ্রী আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন সুলতানপুর ইউনিয়নের সানানগর গ্রামের মুষ্টিমেয় বাসিন্দা। বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। স্থানীয় একাধিক অনলাইন পোর্টালেও ওই মানববন্ধনের সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগও করা হয়। এতে সাময়িক ভাবে হেয় প্রতিপন্ন হন যুবলীগ নেতা মোঃ কামরুল হাসান। পরবর্তীতে এ বিষয়ে জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান সরকার, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রব এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ হুমায়ুন কবির যুবলীগ নেতা কামরুলের বিরুদ্ধে আনীত অভিযোগটি তদন্ত করে দেখেন। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী কামরুলের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি নিজ স্বাক্ষরিত প্রত্যয়নপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।
এ বিষয়ে সুলতানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান বলেন, ‘করোনার প্রাদুর্ভাব শুরুর পর আমি আমার ব্যক্তিগত অর্থায়নের পাশাপাশি নিকটস্থ শুভাকাঙ্খীদের কাছ থেকে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে তা নিজ গ্রামের হতদরিদ্র বাসিন্দাদের মাঝে সুষম ভাবে বন্টন করেছি। একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে সংগৃহিত ত্রাণ সামগ্রী আত্মসাতের মিথ্যা অভিযোগ তুলে গ্রামের কিছু সংখ্যক লোককে দিয়ে মানববন্ধন ও থানায় অভিযোগ করায়। পরবর্তীতে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়।’
জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান সরকার বলেন, ‘যুবলীগ নেতা কামরুলের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের যে অভিযোগটি আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটি শুধুমাত্র একটি ভুল বুঝাবুঝি এবং সমন্বয়হীনতার অভাব মাত্র। এ বিষয়ে আমরা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে বসেছি। আনীত অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা এবং দলীয় স্বার্থে সবাই মিলেমিশে থাকবে এটাই আমি প্রত্যাশা করছি।’
সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘সমন্বয়হীনতার অভাব এবং ফেসবুকে অনর্থক লেখালেখির কারণেই বিষয়টি এতদূর গড়িয়েছে। মূলত কামরুল হাসান কোন প্রকার ত্রাণ আত্মসাৎ করেনি। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমি আশাবাদী, আগামীতে আমার এলাকার কেউ ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে কাউকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে না।’
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
